২য় দিনে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৬ হাজার শিক্ষার্থী

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে ২৬ হাজার ৮৬৫ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর

2026-04-23T19:04:52+06:00
2026-04-23T19:04:52+06:00
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

২য় দিনে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৬ হাজার শিক্ষার্থী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭:০৪ পিএম   (ভিজিট : ৩৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে ২৬ হাজার ৮৬৫ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ১২ হাজার ৩১৬ জন পরীক্ষার্থী। একইসঙ্গে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১২ হাজার ১৫০ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ভোকেশনাল পরীক্ষাতেও ২ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আজ ৯টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে বাংলা দ্বিতীয়পত্র, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথমপত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পর্যায়ে ইংরেজি-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ​ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর এবং ময়মনসিংহ এই ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ১৮ হাজার ৭৬৪ জন, যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১১ লাখ ৬ হাজার ৪৪৮ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৩১৬ জন এবং গড় অনুপস্থিতির হার ১ দশমিক ১০ শতাংশ।

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে উপস্থিত ছিল ২ লাখ ৯১ হাজার ৭৩৪ জন এবং অনুপস্থিত ছিল ২ হাজার ৯৩৬ জন। রাজশাহী বোর্ডে ১ লাখ ২৮ হাজার ৩৭৪ জন উপস্থিত ও ১ হাজার ৭৩৬ জন অনুপস্থিত ছিল।

কুমিল্লা বোর্ডে উপস্থিত ছিল ১ লাখ ১৬ হাজার ১১৬ জন এবং অনুপস্থিত ছিল ১ হাজার ৩৬৫ জন। যশোর বোর্ডে ১ লাখ ১০ হাজার ২৫৯ জনের উপস্থিতির বিপরীতে অনুপস্থিত ছিল ১ হাজার ৪৮২ জন।

চট্টগ্রাম বোর্ডে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৮৪৫ জন এবং অনুপস্থিত ছিল ১ হাজার ২২ জন। সিলেট বোর্ডে ৬৯ হাজার ৫৮৬ জন উপস্থিত ও ৭০৬ জন অনুপস্থিত ছিল।

বরিশাল বোর্ডে ৬৪ হাজার ৪৩৪ জন উপস্থিতির বিপরীতে অনুপস্থিত ছিল ৯৮০ জন। দিনাজপুর বোর্ডে ১ লাখ ৩৯ হাজার ৯১৯ জন উপস্থিত এবং ১ হাজার ৩০১ জন অনুপস্থিত ছিল। ময়মনসিংহ বোর্ডে ৮০ হাজার ১৮১ জন উপস্থিত ছিল এবং অনুপস্থিত ছিল ৭৮৮ জন।

এছাড়া ​মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আজকের পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল ২ লাখ ৫৩ হাজার ৮৮২ জনের, যার মধ্যে ২ লাখ ৪১ হাজার ৭৩২ জন অংশগ্রহণ করেছেন। এখানে অনুপস্থিতির হার ৪ দশমিক ৭৯ শতাংশ (১২ হাজার ১৫০ জন)। 

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আজ পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ১৭ হাজার ৭৬১ জন, যেখানে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২০ হাজার ১৬০ জন। এই বোর্ডে অনুপস্থিতির হার ২ শতাংশ।

২১ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ