বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশ

নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, সংখ্যা বাড়ানো নয়, প্রশিক্ষণের মান বাড়িয়ে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নাবিক তৈরি করতে

2026-04-23T18:54:07+06:00
2026-04-23T18:54:07+06:00
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩

মাদারীপুরে নৌ প্রতিমন্ত্রী
বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৬:৫৪ পিএম   (ভিজিট : ১২৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, সংখ্যা বাড়ানো নয়, প্রশিক্ষণের মান বাড়িয়ে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মাদারীপুর সদর উপজেলার এওজ এলাকার ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে ৯৫ জন নাবিকের প্রশিক্ষণ শেষ হওয়া সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নৌপ্রতিমন্ত্রী আরও বলেন, ‘আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বর্তমান যুগে বিশ্বে নৌসেক্টর অনেক পরিবর্তিত হয়েছে। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বীকৃত, যা দেশের জন্য গৌরবের। এই মান বজায় রাখতে ও আধুনিক যুগের সঙ্গে সমন্বয় করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে।’

তিনি বলেন, ‘প্রশিক্ষণ নেয়া তরুণরা দেশি-বিদেশি জাহাজে চাকরির সুযোগ পাবে। এতে একদিকে দেশের নৌদুর্ঘটনা কমে আসবে। অন্যদিকে বিদেশি জাহাজে দায়িত্ব করে বিশ্ব দরবারে দেশের সুনাম ছড়িয়ে পড়বে। পাশাপাশি রেমিট্যান্স খাতেও অবদান রাখবে তারা।’

অনুষ্ঠানে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাকারিয়া, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর শফিউল বারী ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌপ্রকৌশলী শহিদ উল্লাহসহ অনেকেই উপস্থিত ছিলেন।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ