ফজর-জোহরের সুন্নত ছুটে গেলে করণীয় কী?

ডেল্টা টাইমস ডেস্ক:

ধর্ম

ফজর ও জোহর নামাজে কেউ যদি সুন্নতে মুয়াক্কাদা না পড়ে ফরজ পড়ে ফেলে, তাহলে সেই ব্যক্তি নামাজের সময়

2026-04-16T17:27:58+06:00
2026-04-16T17:27:58+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ফজর-জোহরের সুন্নত ছুটে গেলে করণীয় কী?
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:২৭ পিএম   (ভিজিট : ৩৪)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফজর ও জোহর নামাজে কেউ যদি সুন্নতে মুয়াক্কাদা না পড়ে ফরজ পড়ে ফেলে, তাহলে সেই ব্যক্তি নামাজের সময় বাকি থাকাবস্থায় সুন্নত আদায় করতে পারবে কি না?

আলেমদের মতে, ফজরের সুন্নত ফরজের আগে পড়তে না পারলে সূর্যোদয়ের আগে সময় থাকলেও তখন সুন্নত পড়া যাবে না; বরং ছুটে যাওয়া সুন্নত সূর্যোদয়ের পর পড়ে নেবে। কারণ, ফজরের ফরজের পর সূর্যোদয়ের আগে সুন্নত-নফল, যে কোনো নামাজ পড়া নিষেধ।

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) দুই সময় নামাজ পড়তে নিষেধ করেছেন, ফজরের পর সূর্য উদিত হওয়া পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। (সহিহ বুখারি, হাদিস : ৫৮৮)

আরেকটি হাদিসে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের দুই রাকাত সুন্নত পড়েনি, সে যেন সূর্যোদয়ের পর তা পড়ে নেয়। (জামে তিরমিজি, হাদিস : ৪২৩)

আর জোহরের পূর্বের সুন্নত আগে পড়তে না পারলে ফরজ ও পরবর্তী দুই রাকাত সুন্নত পড়ার পর ওয়াক্ত শেষ হওয়ার আগেই তা আদায় করে নেবে। আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) জোহরের পূর্বে চার রাকাত সুন্নত আদায় করতে না পারলে জোহরের পর তা আদায় করতেন। (জামে তিরমিজি,হাদিস : ৪২৬)

মনে রাখতে হবে, ফজর ছাড়া অন্য কোনো ওয়াক্তের সুন্নত নামাজ ওয়াক্তের পর কাজা করা যায় না।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ