দীর্ঘমেয়াদী নেতৃত্বে খেলোয়াড়রাও মানসিকভাবে মুক্ত থাকবে: মিরাজ

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

জাতীয় ক্রীড়া পরিষদের আদেশে বিসিবির সর্বশেষ বোর্ড ভেঙে যাওয়ার ঠিক দুই দিন আগে ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক এবং

2026-04-16T16:06:28+06:00
2026-04-16T16:06:28+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দীর্ঘমেয়াদী নেতৃত্বে খেলোয়াড়রাও মানসিকভাবে মুক্ত থাকবে: মিরাজ
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৪:০৬ পিএম   (ভিজিট : ২৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় ক্রীড়া পরিষদের আদেশে বিসিবির সর্বশেষ বোর্ড ভেঙে যাওয়ার ঠিক দুই দিন আগে ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক এবং সহ-অধিনায়কের মেয়াদ বাড়ানো হয়েছিল। ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজ ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পান। একই সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর মেয়াদও ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিশ্বকাপের মতো বড় আসরগুলোকে সামনে রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই মিরাজের মেয়াদ বাড়ানো হয়েছিল। নতুন নেতৃত্ব কাঠামো এখন থেকেই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ শুরু করবে। সেই পথচলার শুরুটা হতে চলেছে নিউজিল্যান্ড সিরিজ।

আগামীকাল হোম অব ক্রিকেট মিরপুরে মাঠে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। খেলার আগের দিন বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব নিয়ে নিজের মনোভাব স্পষ্ট করেন মিরাজ। টাইগার অলরাউন্ডার বলেন, ‘দেখেন ২৭ সালের বিশ্বকাপ অবশ্যই একটা প্রক্রিয়ার ব্যাপার, লম্বা সময়ের ব্যাপার। ততদিন পর্যন্ত যেতে গেলে কিন্তু আপনার প্রক্রিয়াটা চালিয়ে নিতে হবে এবং সিরিজে জ্ঞান খাটিয়ে ভালো খেলতে হবে।’

২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে আটের মধ্যে থাকতে হবে। স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা এমনিতেই আসরে খেলার ছাড়পত্র পেয়েছে। প্রোটিয়ারা র‌্যাঙ্কিংয়ে আটের মধ্যে থাকলে অবশ্য বাংলাদেশ আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ৯ নম্বরে থাকলেও সরাসরি বিশ্বকাপ খেলবে। সামনের সিরিজগুলোতে টাইগারদের ভালো খেলার বিকল্প নেই।

সবশেষ দুই ওয়ানডে সিরিজ জেতার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন মিরাজ। তার ভাষ্য, ‘আপনি যদি দেখেন, লাস্ট দুইটা সিরিজ আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি এবং প্রক্রিয়াটা ভালো ছিল। খেলোয়াড়রাও অনেক আত্মবিশ্বাসী। লম্বা সময়ের জন্য একজন ক্যাপ্টেন যদি থাকে একটা টিমকে খুব ভালো ভাবে বন্ডিং করতে পারে।’

তিনি আরও বলেন, ‘লম্বা সময়ের জন্য আমি বলি না যে কাউকেই দায়িত্ব দেয়া হোক। কারণ দিন শেষে তার জন্য অনেক কঠিন একটা কাজ দলে ঐক্য আনা। তাই আমার কাছে মনে হয় এটা একটা ইতিবাচক দিক এবং আমি খুব ভালো মতো পরিকল্পনা করতে পারব প্রত্যেকটা সিরিজ এবং কোন কন্ডিশনে আমরা খেলব এবং খেলোয়াড়রাও মানসিকভাবে মুক্ত থাকবে যে আসলে আমরা কার অধীনে খেলব।’


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ