মিরপুর ও সিলেটে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের লড়াই শেষ হতে না হতেই মাঠে গড়াবে লাল বলের ক্রিকেট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ

2026-04-18T10:06:41+06:00
2026-04-18T10:06:41+06:00
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

মিরপুর ও সিলেটে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:০৬ এএম   (ভিজিট : ১১)

নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের লড়াই শেষ হতে না হতেই মাঠে গড়াবে লাল বলের ক্রিকেট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসেই বাংলাদেশে আসছে পাকিস্তান। মিরপুর ও সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচ দুটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৪ মে পাকিস্তান দলের ঢাকায় আসার কথা ছিল। তবে শুক্রবার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্ধারিত সময়ের এক দিন আগে অর্থাৎ ৩ মে বাংলাদেশে পৌঁছাবে তারা।

কিউইদের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ২ মে। ফলে সংক্ষিপ্ত সংস্করণ থেকে অভিজাত সংস্করণে মানিয়ে নিতে খুব একটা সময় পাচ্ছে না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা।

দুই ম্যাচের সিরিজের তারিখগুলো অপরিবর্তিত রাখা হয়েছে। প্রথম টেস্ট শুরু হবে আগামী ৮ মে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

গত মাসেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। সেই সফরের সূচিতে টেস্ট ও টি-টোয়েন্টি থাকলেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ব্যস্ততার কারণে সফরটি ভাগ করা হয়। টি-টোয়েন্টি সিরিজটি শেষ পর্যন্ত সূচি থেকে একেবারে বাদ পড়ে। তবে টেস্ট সিরিজটি পিএসএল পরবর্তী সময়ে আয়োজনের সিদ্ধান্ত নেয় দুই দেশের বোর্ড।

পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের স্মৃতি বাংলাদেশের জন্য দারুণ অনুপ্রেরণার। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে তাদেরই ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জিতেছিল টাইগাররা।

এর আগে দুই দেশের মধ্যকার ১৩টি টেস্টের মধ্যে একটি ড্র ছাড়া বাকি সব ম্যাচেই জয় পেয়েছিল পাকিস্তান। তবে সাম্প্রতিক সাফল্যের পর ঘরের মাঠে সেই আধিপত্য বজায় রাখাই হবে বাংলাদেশের মূল লক্ষ্য।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ