নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত তেলের বাজারমূল্য

2026-04-09T19:37:19+06:00
2026-04-09T19:37:19+06:00
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ৪৫)
ফাইল ছবি

ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত তেলের বাজারমূল্য আনুমানিক ৩ লাখ টাকা।

বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার চর ঈশ্বরের বাংলাবাজার ঘাট সংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হাতিয়া উপজেলার চর ঈশ্বরের বাংলাবাজার ঘাটসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় অবৈধভাবে মজুতকালে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৩ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়। 

কোনো কাগজপত্র ছাড়াই অবৈধভাবে তেল মজুত করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে হাতিয়ার উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করে বৈধ কাগজপত্র ব্যতীত মজুত ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে জব্দকৃত জ্বালানি তেল লাইসেন্সকৃত ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির নির্দেশনা দেন। 

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা ‎লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ