সাফ চ্যাম্পিয়নদের প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। সকালে ক্রীড়াঙ্গনের সর্বস্তরের ব্যক্তিরা র‌্যালিতে অংশগ্রহণ করেন। এরপর জাতীয় ক্রীড়া পরিষদে

2026-04-06T13:52:30+06:00
2026-04-06T13:52:30+06:00
মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

সাফ চ্যাম্পিয়নদের প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাবেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১:৫২ পিএম   (ভিজিট : ১২)

৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। সকালে ক্রীড়াঙ্গনের সর্বস্তরের ব্যক্তিরা র‌্যালিতে অংশগ্রহণ করেন। এরপর জাতীয় ক্রীড়া পরিষদে আলোচনা সভা হয়। তারপর জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে সাফ অ-২০ চ্যাম্পিয়ন দলের ফুটবলারদের সংবর্ধনা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। 

সাফ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করা হয়। ২৩ ফুটবলারকে লাখ টাকার চেকের পাশাপাশি ক্রীড়া ভাতা কার্ডও দিয়েছে। অবশ্য এই কার্ড পেলেও প্রতি মাসে ভাতা পাবেন না তারা। তরুণ ফুটবলারদের উজ্জ্বীবিত করতে আজ ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। এই ফুটবলাররা যখন সিনিয়র দলে থাকবেন বা খেলবেন তখন তারা এর আওতায় আসবেন। ক্রীড়া কার্ডের মাধ্যমে সামাজিক সুবিধা (হাসপাতাল, ট্রেন টিকিট ইত্যাদি) যখন শুরু হবে, তখন এই ফুটবলাররা সেই কার্ড ব্যবহার করতে পারবেন।  

বাংলাদেশ অ-২০ দলের অধিনায়ক মিঠু চৌধুরী তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘বাফুফে সভাপতি আমাদের অনেক সুবিধা দিয়েছেন, ফাইভ স্টার হোটেলে রেখেছেন। আমরা স্যারের কাছ থেকে আরও কিছু প্রত্যাশা করি। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের পুরস্কৃত করেছেন। আমরা খুশি হয়েছি। আমাদের সকল খেলোয়াড়ের ইচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার হাতে ট্রফি তুলে দেওয়ার।’ 

বাংলাদেশ অ-২০ দলের অধিনায়কের দাবির প্রেক্ষিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “সাফ অ-২০ চ্যাম্পিয়ন দলকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হবে। গোলরক্ষক মাহিন একটা কথা বলেছেন, ‘পাইপলাইন সমৃদ্ধ করতে হবে।’ এজন্য ফেডারেশনসহ সকলকে কাজ করতে হবে যেন আরও মেধাবী খেলোয়াড় বেরিয়ে আসে।”

বাংলাদেশ অ-২০ দলের সাফল্যের নেপথ্যে অন্যতম আমেরিকান প্রবাসী সুলিভান ব্রাদার্স। রোনান ও ডেকলান সুলিভান আগামীকাল বিকেলে আমেরিকার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com