সম্পর্কে টানাপোড়েন স্বীকার, ভারতীয় বোর্ডের সঙ্গে সম্পর্ক জোরদারে বিসিবি

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে কিছুটা হলেও দূরত্ব বেড়েছে বাংলাদেশ ক্রিকেট

2026-04-05T15:20:02+06:00
2026-04-05T15:20:02+06:00
মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

সম্পর্কে টানাপোড়েন স্বীকার, ভারতীয় বোর্ডের সঙ্গে সম্পর্ক জোরদারে বিসিবি
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৩:২০ পিএম   (ভিজিট : ২৭)
ফাইল ছবি

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে কিছুটা হলেও দূরত্ব বেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সম্পর্কের টানাপোড়েনটা বিসিবিও বুঝতে পারছে। এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করতে চায় বিসিবি।

সম্পর্ক নতুন করে ঝালাই করে নিতে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইকে সম্প্রতি চিঠি দিয়েছে বিসিবি। শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন বলেছেন, ‘আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ভারতীয় দলের এবং দ্যাটস অন। গত বছর বাংলাদেশের নারী দলের ভারতে যাওয়ার কথা ছিল, যেটা বাতিল হয়ে যায়। সেটি পুনর্নির্ধারণ দেখতে চাই আমরা। বিসিসিআইকে যে চিঠি পাঠানো হয়েছে, সেখানে মূল প্রসঙ্গ ছিল এটিই।’

এরপর তিনি বলেছেন, ‘পাশাপাশি আরও সম্পৃক্ততার কথা বলা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়াতে পারি কিনা, অন্যান্য ইভেন্ট করতে পারি কি না, এসব বলা হয়েছে। এসবের বাইরে বললে, এই ধরনের ব্যাপার আমরা সব ক্রিকেট খেলুড়ে দেশের সঙ্গেই করে থাকি। আমরা ফলাফল পাওয়ার আশা করছি। তাদের কাছ থেকে দ্রুতই জানতে পারবো বলে আশা রাখছি।’

এই প্রসঙ্গেই সম্পর্কের অবনতির কথা মেনে নেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান, ‘আমরা আশা করছি, ওরা আমাদেরকে (নারী দলকে) হোস্ট করবে অদূর ভবিষ্যতে। আমরা জানি যে, বিশ্বকাপ ঘিরে ওদের সঙ্গে সম্পর্ক কিছুটা তো অবশ্যই অবনতি হয়েছে। আশা করছি, আবার আমরা এই সম্পর্ক পুনরুজ্জীবিত করবো এবং ওদের সঙ্গে সেসব প্রোগ্রামের মধ্য দিয়ে আবার একটা ভালো অবস্থান তৈরি হবে।’


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com