মিরাজ ও লিটনের মেয়াদ বাড়াল বিসিবি, কোচিং প্যানেলে রফিক

খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মিরপুরে অনুষ্ঠিত এই সভার সবচেয়ে বড়

2026-04-05T10:19:51+06:00
2026-04-05T10:19:51+06:00
মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

মিরাজ ও লিটনের মেয়াদ বাড়াল বিসিবি, কোচিং প্যানেলে রফিক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১০:১৯ এএম   (ভিজিট : ৭৯)

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মিরপুরে অনুষ্ঠিত এই সভার সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের বর্তমান অধিনায়কদের মেয়াদ বৃদ্ধি এবং জাতীয় দলের কোচিং প্যানেলে সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিককে অন্তর্ভুক্ত করা।

উল্লেখযোগ্য বিষয় হলো, সভার পর বিসিবির তিন পরিচালক ফাইয়াজুর রহমান, মেহরাব আলম চৌধুরী ও শানিয়ান তানিম পদত্যাগ করেছেন। ফলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের ২৫ পরিচালকের মধ্যে ছয়জন সরে দাঁড়ালেন।

সভার মূল সিদ্ধান্তগুলো নিচে দেওয়া হলো:


ওয়ানডে অধিনায়কত্ব: মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের মেয়াদ আগামী জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও তা ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে।

টি-টোয়েন্টি অধিনায়কত্ব: লিটন দাসের অধিনায়কত্বের মেয়াদ গত মার্চ মাসে শেষ হয়েছে। তবে তিনি আগামী ২০২৮ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সহ-অধিনায়ক:
ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের সহ-অধিনায়ক হিসেবে যথাক্রমে নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসানের মেয়াদও একইভাবে বৃদ্ধি করা হয়েছে।

কোচ নিয়োগ: বাংলাদেশের সাবেক স্পিনার রফিককে এক বছরের জন্য জাতীয় দলের স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পেনশন স্কিম:
খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য একটি পেনশন স্কিম চালু করতে যাচ্ছে বিসিবি। এই উদ্যোগ নিয়ে কাজ শুরু করার জন্য একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে।

আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট:
একটি আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবি অ্যাওয়ার্ড নাইট: খেলোয়াড় ও সাংবাদিকদের কাজের স্বীকৃতি দিতে বিসিবি আবারও 'অ্যাওয়ার্ড নাইট' বা বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান চালু করবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com