রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার ইফতার ও দোয়া মাহফিল

ডেল্টা টাইমস ডেস্ক:

গণমাধ্যম

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার (আরডিজেএ) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর সেগুন বাগিচায়

2026-03-14T09:25:39+06:00
2026-03-14T09:25:39+06:00
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার ইফতার ও দোয়া মাহফিল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৯:২৫ এএম   (ভিজিট : ৭২৯)
রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার (আরডিজেএ) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি বাতেন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সাংবাদর্মীদের অবাধ তথ্য প্রবাহে সরকারকে সবসময় আন্তরিক হতে হবে। সেই সঙ্গে গঠনমূলক সমালোচনার মাধ্যমে দুনীতি ও অনিয়মের সত্যগুলোকে সাধারণ মানুষের সামনে আরো বেশি বেশি উপস্থাপন করতে হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে আরো বেশি ভূমিকা রাখতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার (আরডিজেএ) সাবেক সভাপতি মুফদি আহমেদ, কেরামত উল্লাহ বিপ্লব, মাকসুদার রহমান মাকছুদ, তোফাজ্জল হোসেন, মর্তুজা হায়দার লিটনসহ সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ