কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

সারাদেশ

কুমিল্লার হোমনায় ঘরের ভেতর প্রবাসীর স্ত্রী, সন্তান ও তার ভাইয়ের সন্তানসহ তিনজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। হোমনা

2026-02-17T10:38:28+06:00
2026-02-17T11:56:42+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৮ এএম  আপডেট: ১৭.০২.২০২৬ ১১:৫৬ এএম  (ভিজিট : ১৬৩)
কুমিল্লার হোমনায় ঘরের ভেতর প্রবাসীর স্ত্রী, সন্তান ও তার ভাইয়ের সন্তানসহ তিনজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মনিপুর গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), তার চার বছরের ছেলে হোসাইন ও তার ভাই আবদুস সাত্তারের ছেলের পাঁচ বছরের জোবায়ের।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয়রা জহিরুল ইসামের পরিবোরের কোনো সাড়াশব্দ না পেয়ে তাদের খোঁজ নেন। একপর্যায়ে জানালা দিয়ে ঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে তারা পুলিশে খবর দেন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, কে বা কারা তাদের গলা কেটে হত্যা করে বসতঘরের তিন কক্ষে তিনটি মরদেহ রেখে চলে যায়। সেগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।


ডেল্টা টাইমস/মো. আল আমিন/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ