পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

পাবনা-ঢাকা মহাসড়কের মাধপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত

2026-02-10T11:31:44+06:00
2026-02-10T11:31:44+06:00
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩১ এএম   (ভিজিট : ১৮৮)
পাবনা-ঢাকা মহাসড়কের মাধপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি মুস্তাফিজার রহমান বলেন, সকালে যাত্রীবাহী শাহজাদপুর ট্রাভেলস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয় লোকজন। তাদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও এজন মারা যান।

তিনি বলেন, হাতহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে নিহত দুইজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার। গুরুতর আহত ৭ থেকে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেল্টা টাইমস/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ