সড়ক আইন লঙ্ঘনে বোদায় জানুয়ারিতে ৩৪৯ যানবাহনের বিরুদ্ধে মামলা

পঞ্চগড় প্রতিনিধি:

সারাদেশ

পঞ্চগড়ের বোদা হাইওয়ে থানার পুলিশ জানুয়ারি মাসে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৩৪৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে।হাইওয়ে

2026-02-03T17:16:29+06:00
2026-02-05T20:16:21+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

সড়ক আইন লঙ্ঘনে বোদায় জানুয়ারিতে ৩৪৯ যানবাহনের বিরুদ্ধে মামলা
পঞ্চগড় প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৬ পিএম  আপডেট: ০৫.০২.২০২৬ ৮:১৬ পিএম  (ভিজিট : ২৯৮)
পঞ্চগড়ের বোদা হাইওয়ে থানার পুলিশ জানুয়ারি মাসে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৩৪৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে।

হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন না থাকা, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি এবং আইন অমান্য করে চলাচলের কারণে এসব যানবাহনের চালক ও মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়।

অভিযানে বড় যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে যেসব মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও চালকের লাইসেন্স নেই কিংবা চালক হেলমেট ব্যবহার করেননি—সেসব ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

বোদা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আল ফরিদ বলেন, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহনের পাশাপাশি পাথর ও বালি পরিবহনে অতিরিক্ত ওভারলোড করা ট্রাকগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে চালকদের সড়ক আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হচ্ছে।

বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত বলেন, জানুয়ারি মাসে অবৈধ ও আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ৩৪৯টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৩০৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। বাকি ৪৫টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

সংশ্লিষ্টদের আশা, হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযানের ফলে সড়কে শৃঙ্খলা বজায় থাকবে এবং দুর্ঘটনা কমবে।


ডেল্টা টাইমস্/মোঃ মিজানুর/সিআর/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ