মৌলভীবাজারে আনসার–ভিডিপির নির্বাচনী প্রস্তুতি সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি:

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রস্তুতি সমাবেশ করেছে বাংলাদেশ আনসার ও

2026-02-03T15:59:13+06:00
2026-02-03T15:59:13+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

মৌলভীবাজারে আনসার–ভিডিপির নির্বাচনী প্রস্তুতি সমাবেশ
মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ৩৩৮)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রস্তুতি সমাবেশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ (এনডিসি, পিএসসি)।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার–ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সমাবেশে জানানো হয়, আসন্ন নির্বাচনে মৌলভীবাজার জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ৭ হাজার ২০২ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাকে মোতায়েন করা হবে। এ উপলক্ষে হাজিরা প্যারেডে সদর, শ্রীমঙ্গল, কুলাউড়া, জুড়ী, কমলগঞ্জ, রাজনগর ও বড়লেখা উপজেলার সদস্যরা অংশ নেন।

প্রধান অতিথি আরও জানান, এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় একজন করে অস্ত্রধারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ঝুঁকি বিবেচনায় প্রতিটি ভোটকেন্দ্রে নির্ধারিত সংখ্যক অস্ত্রধারী সদস্য মোতায়েন থাকবে। ‘সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিকভাবে জানানো ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট শাহাদাত হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের আনসার–ভিডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ডেল্টা টাইমস্/মোহাম্মদ আলী/সিআর/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ