মাদারীপুরে বাস খাদে পড়ে ৬ জনের প্রাণহানি

ডেল্টা টাইমস্ ডেস্ক:

সারাদেশ

মাদারীপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন।রোববার (১৮ জানুয়ারি)

2026-01-18T18:21:29+06:00
2026-01-18T20:09:55+06:00
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

মাদারীপুরে বাস খাদে পড়ে ৬ জনের প্রাণহানি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৬:২১ পিএম  আপডেট: ১৮.০১.২০২৬ ৮:০৯ পিএম  (ভিজিট : ২৯৭)
মাদারীপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের সদর উপজেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—মাদারীপুর শহরের শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সীর ছেলে পান্নু মুন্সী (৫০), সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫) এবং কুনিয়া দক্ষিণ পাড়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর (২৬)।

এ তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ।

তিনি জানান, মাদারীপুর থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার ঘটকচর এলাকায় পৌঁছালে বাসটি একটি ইজিবাইককে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রীসহ মোট ছয়জন নিহত হন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।



ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ