শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে আহত নবিনের মৃত্যু

ডেল্টা টাইমস্ ডেস্ক:

সারাদেশ

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত নবিন সর্দার (২২) মারা

2026-01-08T17:24:13+06:00
2026-01-08T17:24:13+06:00
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে আহত নবিনের মৃত্যু
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ১৮৩)
শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত নবিন সর্দার (২২) মারা গেছেন। 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নবিন সর্দার উপজেলার চেরাগ আলী গ্রামের রহিম সর্দারের ছেলে। পেশায় তিনি ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

নিহতের স্ত্রী সাবিহা জানান, সকালে নবিন কাজে বের হয়েছিলেন, পরে সংবাদ পাই ওই এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের মাঝে পরে সে আহত হয়।

এর আগে, শরীয়তপুরের জাজিরা উপজেলার চেরাগ আলী, বেপারীকান্দি গ্রামের নাসির বেপারীর বাড়ির সামনে সকালে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ককটেল বিস্ফোরণে নবিন সর্দার (২২) ও নয়ন (২৫) আহত হন। নয়ন মোল্লা ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ