স্লোভেনিয়া সীমান্তে অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশির মরদেহ উদ্ধার

ডেল্টা টাইমস ডেস্ক:

প্রবাস

স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়া এ দুই দেশের মধ্যবর্তী সংযোগস্থলে অবস্থিত ড্ৰাগোনিয়া উপত্যকা অঞ্চল থেকে অভিবাসনপ্রত্যাশী এক বাংলাদেশির মরদেহ উদ্ধার

2021-12-14T11:35:58+06:00
2021-12-14T11:50:16+06:00
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

স্লোভেনিয়া সীমান্তে অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশির মরদেহ উদ্ধার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ১১:৩৫ এএম  আপডেট: ১৪.১২.২০২১ ১১:৫০ এএম  (ভিজিট : ৭১৬)
স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়া এ দুই দেশের মধ্যবর্তী সংযোগস্থলে অবস্থিত ড্ৰাগোনিয়া উপত্যকা অঞ্চল থেকে অভিবাসনপ্রত্যাশী এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। ভিয়েনার বাংলাদেশ দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, তার নাম সুজন মিয়া (৩১)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবার বাসিন্দা।

নাম প্রকাশ না করা শর্তে ভিয়েনার বাংলাদেশ দূতাবাসের ওই কর্মকর্তা জানান, গত সপ্তাহে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের বরাতে ক্রোয়েশিয়া সংলগ্ন স্লোভেনিয়ার সীমান্তবর্তী এলাকা ড্ৰাগোনিয়ায় এক বাংলাদেশি নাগরিকের মরদেহ উদ্ধারের খবর জানতে পারি। তবে স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আমাদেরকে অবহিত করা হয়নি। তাই আমরা সরাসরি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করি। প্রচণ্ড ঠাণ্ডায় হাইপোথার্মিয়ার কবলে পড়ে তিনি মৃত্যুবরণ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে তার লাশ স্লোভেনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর পিরানের একটি মর্গে রাখা হয়েছে। আমরা ইতোমধ্যে মৃত ব্যক্তির স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের আলোচনা সাপেক্ষে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

প্রসঙ্গত, অবৈধভাবে পশ্চিম ইউরোপের দিকে পা বাড়ানো অভিবাসনপ্রত্যাশীরা ক্রোয়েশিয়া থেকে সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়াতে প্রবেশের জন্য এই পথটি নিয়মিত ব্যবহার করেন। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ও ক্রোয়েশিয়ার এই অভিবাসন রুটটি ‘বলকান রুট’ নামে অধিক পরিচিত। এ রুটে পশ্চিম ইউরোপের দিকে যাতায়াত করা অনিবন্ধিত অভিবাসীদেরকে দুর্গম পাহাড়ি অঞ্চলের পাশাপাশি বিস্তীর্ণ জঙ্গলের পথ পাড়ি দিতে হয় যা বেশ বিপদজনক ও ঝুঁকিপূর্ণ। তীব্র শীতে অভিবাসনপ্রত্যাশীদের এমন মৃত্যুর খবর এবারই প্রথম নয়।




ডেল্টা টাইমস/সিআর/আর









  এই ক্যাটেগরির আরো সংবাদ