এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেলেন ৪৬৪ জন

আন্তর্জাতিক ডেস্ক:

শিক্ষা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৬৪ জন শিক্ষার্থী। এ বোর্ডে

2026-11-23T16:15:55+06:00
2026-11-23T16:15:55+06:00
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেলেন ৪৬৪ জন
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ০)

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৬৪ জন শিক্ষার্থী। এ বোর্ডে মোট পাঁচ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, পুনর্নিরীক্ষণে পাঁচ হাজার ৮৫৩ জন শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ের গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৪৬৪ জন নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন।

ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত ১৭৯ পৃষ্ঠার ফলাফলের তালিকায় পরিবর্তিত ফল পাওয়া শিক্ষার্থীদের রোল নম্বর, বিষয়ের নাম, আগের ও বর্তমান গ্রেড এবং জিপিএ উল্লেখ করা হয়েছে। 

শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পুনর্নিরীক্ষণের ফল জানতে পারবেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ