সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ রাখাই যথেষ্ট নয়, প্রয়োজনে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন

2026-11-23T13:00:38+06:00
2026-11-23T13:00:38+06:00
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:০০ পিএম   (ভিজিট : ১০)

কার্যক্রম নিষিদ্ধ রাখাই যথেষ্ট নয়, প্রয়োজনে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট জনতার আদালতেই আওয়ামী লীগের বিচার হয়ে গেছে। জনগণ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, এই মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো অধিকার নেই। আগামী সংসদ অধিবেশনে সরকারি ও বিরোধী দল যৌথভাবে বিল উত্থাপন করে সাংবিধানিক প্রক্রিয়ায় দলটিকে চিরতরে নিষিদ্ধ করবে। এটাই সময়ের দাবি।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল লেবার পার্টি আয়োজিত ‘নিষিদ্ধ আওয়ামী লীগ, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

রাশেদ খাঁন বলেন, কার্যক্রম নিষিদ্ধ করার পরও আওয়ামী লীগের সন্ত্রাসী অপতৎপরতা, সহিংসতা ও জ্বালাও-পোড়াও অব্যাহত রয়েছে। তাই শুধু কার্যক্রম নিষিদ্ধ রেখে এ সমস্যার সমাধান হবে না। দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনগত পদক্ষেপ নিতে হবে।

ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি। একই সঙ্গে সীমান্ত দিয়ে শেখ হাসিনাকে ‘পুশ ইন’ করার কোনো চক্রান্ত হলে তা প্রতিহত করতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের পাহারা বসানোর আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে শান্তিপূর্ণ সম্পর্ক চায়। তবে কোনো ধরনের আধিপত্যবাদ বা আগ্রাসন মেনে নেওয়া হবে না।

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন। তিনি বলেন, সেখানে ৫০০ মানুষ হত্যার একটি পরিস্থিতি তৈরি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে ৫ আগস্টের বিচার আড়াল করার আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য ভুলে আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সব গণতান্ত্রিক শক্তিকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ