হাকিমপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি

2026-11-20T18:16:34+06:00
2026-11-20T18:16:34+06:00
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাকিমপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:১৬ পিএম   (ভিজিট : ০)

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি)।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জজ মিত্র চাকমা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা আরজিনা বেগমসহ স্থানীয় কৃষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ডেল্টা টাইমস/তাছির উদ্দিন বাপ্পি/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ