অতীতে বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে যে ‘লুকোচুরির’ সংস্কৃতি ছিল নির্বাচিত এই সংসদে তা আর চলতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ কথা বলেন। এ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, সংবিধানের ১৪৫ (ক) ধারা অনুযায়ী বিদেশের সঙ্গে সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে পেশ করার বিধান রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অতীতে অনেক চুক্তি হলেও জাতি জানত না সেগুলোতে কী ছিল।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পসহ সাম্প্রতিক বিভিন্ন দ্বিপাক্ষিক আলোচনা ও চুক্তির বিষয়ে সরকারের কাছে স্বচ্ছতা দাবি করে বিরোধীদলীয় নেতা বলেন, এই ধরনের চুক্তির ক্ষেত্রে অর্থনৈতিক সম্ভাব্যতা এবং দেশের অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
জাতির স্বার্থে এবং জনসচেতনতা তৈরিতে এ ধরনের বিষয়গুলো আগামীতে সংসদে খোলাখুলি আলোচনার মাধ্যমে সুরাহা করার ওপর জোর দেন তিনি।
ডেল্টা টাইমস/সিআর/এমই