মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর চিন্তা সরকারের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:৫৬ পিএম (ভিজিট : ০)

রাজধানীর গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ করতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা জানান।
অধিবেশনটিতে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলছে।
বাকি রুটগুলোর কাজ যাতে দ্রুত সম্পন্ন করা যায়, সে ব্যাপারে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
রাজধানীর সংকীর্ণ সড়ক ও অলিগলিতে চলাচলের সুবিধার্থে মনোরেলের সম্ভাবনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘সাধারণ মানুষের যাতায়াত আরও সুবিধাজনক করতে মনোরেলের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিন্তা করছে।
কারণ মনোরেল ছোট ছোট জায়গার মধ্যেও চলাচলের উপযোগী। সরকার মনে করে, মনোরেল চালু করা গেলে সাধারণ মানুষ গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন।
ডেল্টা টাইমস/সিআর/এমই