আগামী বছ‌রের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

২০২৭ সালের শুরুরদিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েক। বুধবার (১৮ নভেম্বর) কলম্বোতে শ্রীলঙ্কার

2026-11-18T14:23:30+06:00
2026-11-18T14:23:30+06:00
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বছ‌রের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:২৩ পিএম   (ভিজিট : ৯)

২০২৭ সালের শুরুরদিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েক। বুধবার (১৮ নভেম্বর) কলম্বোতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কাছে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সানন্দে আমন্ত্রণ গ্রহণ করেন এবং বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের জন্য ২০২৭ সালের শুরুর দিকে ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাছে শুভেচ্ছা পৌঁছে দেন।

হুমায়ুন কবির বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা স্মরণ করেন এবং এই সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান উভয় দেশের সম্পর্ককে আরও গভীর করতে এবং পূর্বসূরিদের রেখে যাওয়া এই ধারাকে এগিয়ে নিতে অত্যন্ত আগ্রহী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দারিদ্র্য বিমোচনে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির নেওয়া ‘ক্লিন শ্রীলঙ্কা’ এবং ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন। তিনি এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমুখী উন্নয়ন মডেলের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা। 

এ ছাড়া, তিনি বাংলাদেশ সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মারস কার্ড’ কর্মসূচির বিষয়গুলোও তুলে ধরেন।

প্রতিমন্ত্রী উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য শ্রীলঙ্কার প্রেসি‌ডেন্ট ধন্যবাদ জানান এবং বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ