গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি দ্রুত কার্যকরের দাবিতে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন

2026-11-18T11:19:00+06:00
2026-11-18T11:19:00+06:00
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যূনতম মজুরির দাবি
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:১৯ এএম   (ভিজিট : ১৭)

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি দ্রুত কার্যকরের দাবিতে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে পড়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মালেকের বাড়ি ও হারিকেন এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে অবরোধ শুরু করেন।

জানা গেছে, বুধবার সকালে জেলার শিল্পাঞ্চলগুলোতে অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা কাজে যোগ দেন। তবে সকাল সাড়ে ৯টার দিকে মালেকের বাড়ি এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৯টা ৫০ মিনিট) শ্রমিকদের আন্দোলন চলছিল।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মালেকের বাড়ি এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছেন।

তিনি আরও জানান, গাজীপুরের অন্যান্য এলাকায় পরিস্থিতি ভালো আছে। অনেক কারখানা উৎপাদনে ফিরেছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ