রপ্তানি বহুমুখীকরণে পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো বাংলাদেশ কৃষি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম (ভিজিট : ০)

রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও রপ্তানি খাতের উন্নয়নে ‘রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মধ্যে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে টেকসই অর্থায়ন বিভাগের পরিচালক এ কে এম নূরুন্নবী এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সঞ্চয়ী বিনতে আলী স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের পর উভয় প্রতিষ্ঠানের মধ্যে দলিল বিনিময় করা হয়। এর মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেল বাংলাদেশ কৃষি ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানায়, এ উদ্যোগ দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং রপ্তানি খাতের বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান এবং উপমহাব্যবস্থাপক সৈয়দ লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সজীব কুমার দাসসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
ডেল্টা টাইমস/সিআর/এমই