কপ৩১: সমুদ্র, বন ও জীববৈচিত্র্য সুরক্ষায় আন্তর্জাতিক বিনিয়োগে জোর

তোফাজ্জল হোসেন, তুরস্কের আনতালিয়া থেকে:

জাতীয়

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সমুদ্র, মহাসাগর, বন, জীববৈচিত্র্য ও উপকূলীয় জনগোষ্ঠী সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর ওপর

2026-11-17T13:35:29+06:00
2026-11-17T13:35:29+06:00
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

কপ৩১: সমুদ্র, বন ও জীববৈচিত্র্য সুরক্ষায় আন্তর্জাতিক বিনিয়োগে জোর
তোফাজ্জল হোসেন, তুরস্কের আনতালিয়া থেকে:
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:৩৫ পিএম   (ভিজিট : ০)

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সমুদ্র, মহাসাগর, বন, জীববৈচিত্র্য ও উপকূলীয় জনগোষ্ঠী সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আজ মঙ্গলবার কপ৩১-এর কর্মসূচি সাজানো হয়েছে।

সম্মেলনের আজকের বিশেষ দিবসের প্রতিপাদ্য ‘মহাসাগর, সমুদ্র, প্রকৃতি ও ভূমি ব্যবহার’। এতে সমুদ্রভিত্তিক অর্থায়ন, সামুদ্রিক বিজ্ঞান, প্রকৃতিনির্ভর সমাধান এবং জলবায়ু ও প্রকৃতি সংরক্ষণ কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে।

দিনের উল্লেখযোগ্য কর্মসূচি

সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১০টা পর্যন্ত অ্যান্টার্কটিকার জলবায়ু সংকেত ও বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি নিয়ে বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে নীতিনির্ধারক ও বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার জলবায়ুব্যবস্থায় ভূমিকা এবং গবেষণার গুরুত্ব তুলে ধরবেন।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে উচ্চপর্যায়ের অধিবেশনের দ্বিতীয় পর্ব। এতে বিভিন্ন দেশের মন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরবেন।

সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বন উজাড় ও বনভূমির অবক্ষয় রোধে সমন্বিত অগ্নি ব্যবস্থাপনা, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। একই সময়ে ডি-৮ জোটের পরিবেশ ও জলবায়ুবিষয়ক মন্ত্রীদের উচ্চপর্যায়ের বৈঠকে জলবায়ু কার্যক্রমে অংশীদারত্ব এবং ‘ডি-৮ আনতালিয়া বার্তা’ গ্রহণের বিষয়টি গুরুত্ব পাবে।

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সামুদ্রিক বর্জ্য মোকাবিলায় কপ৩১-এর বৈশ্বিক কার্যক্রমের নতুন প্ল্যাটফর্ম চালু করা হবে। এর লক্ষ্য সামুদ্রিক বর্জ্য কমাতে কার্যকর উদ্যোগ, অঙ্গীকার নিবন্ধন এবং অর্থায়নের সুযোগ তৈরি করা।

একই দিন সমুদ্রভিত্তিক অর্থায়ন ও বিনিয়োগের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত আঞ্চলিক ও আন্তর্জাতিক সমুদ্র সহযোগিতা উদ্যোগ চালুর মাধ্যমে সমুদ্রের তথ্য, নীল কার্বন, প্রকৃতিনির্ভর সমাধান এবং উপকূলীয় প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা তুলে ধরা হবে। এ আয়োজনে আনতালিয়া ওশানস কমপ্যাক্টও গুরুত্ব পাবে।

এ ছাড়া দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত রিও সনদভুক্ত তিনটি আন্তর্জাতিক পরিবেশবিষয়ক কনভেনশনের মধ্যে সমন্বিত উদ্যোগ নিয়ে উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হবে। একই সময়ে জলবায়ু কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার অগ্রগতি নিয়ে মন্ত্রী পর্যায়ের আলোচনা হবে।

বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০৩০ সালের আগে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে জার্মানি ও ভারত যৌথভাবে সভাপতিত্ব করবে।

বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভূমধ্যসাগরীয় অঞ্চলের জলবায়ু সহযোগিতা নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠক এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত অভিযোজন তহবিলের উচ্চপর্যায়ের দাতা সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশ নতুন অর্থায়নের অঙ্গীকার ও জলবায়ু অভিযোজনের প্রয়োজনীয়তা তুলে ধরবে।

প্রকৃতিকে জলবায়ু কার্যক্রমের কেন্দ্রে রাখার আহ্বান

দিনব্যাপী বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের প্রদর্শনীতে প্রকৃতিকে জলবায়ু উদ্যোগের কেন্দ্রে রাখার বিষয়েও বিশেষ আয়োজন রয়েছে। সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

সম্মেলনের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার সংশ্লিষ্ট আয়োজকদের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করবে। সম্মেলনস্থলের কক্ষের বাইরের পর্দায় প্রবেশসংক্রান্ত সর্বশেষ তথ্য দেখা যাবে। ব্লু জোনের অনেক উন্মুক্ত অধিবেশন, পার্শ্ববৈঠক ও সংবাদ সম্মেলন সরাসরি এবং পরবর্তী সময়ে অনলাইনে দেখার সুযোগও থাকবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ