গুলশান থেকে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:২৭ এএম আপডেট: ১৭.১১.২০২৬ ৯:২৮ এএম (ভিজিট : ১)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন। ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি। রাজধানী গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের এই এলিট ফোর্সটি।
সাঈদ খোকন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। বাবা মোহাম্মদ হানিফের হাত ধরেই সাঈদ খোকন রাজনীতিতে আসেন।
১৯৮৭ সালে ওয়ার্ড শাখার আইন বিষয়ক সম্পাদক হিসেবে আওয়ামী লীগে নাম লেখান সাঈদ খোকন। এরপর ১৯৯৯ সালে ঢাকা মহানগর আওয়ামী লীগে যোগ দেন।
২০০৪ সালে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন। সর্বশেষ তিনি মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ছিলেন। ২০১৫ সালের ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির শীর্ষ অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যান। যারা যেতে পারেননি তারা দেশেই আত্মগোপনে থাকেন। এর মধ্যে অনেকে গ্রেফতার হয়ে কারাগারে বন্দি আছেন। আবার অনেকে আত্মগোপনেই আছেন। মাঝেমধ্যে কেউ কেউ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন সাঈদ খোকন।
ডেল্টা টাইমস/সিআর/এমই