দিনাজপুরের হাকিমপুরে নারীদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে দর্জি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় হাকিমপুর উপজেলা পরিষদে ‘স্বপ্ন বুনন’ সংগঠনের উদ্যোগে এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপির বিশেষ সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরুল আলম ও স্বপ্ন বুননের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম মন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ন বুননের সভাপতি সাঘাওয়াত হোসেন শিল্পী।
প্রশিক্ষণ কর্মসূচিতে স্থানীয় নারীরা অংশগ্রহণ করেন। এ উদ্যোগের মাধ্যমে নারীরা দর্জি প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
ডেল্টা টাইমস/সিআর/এমই