ন্যূনতম মজুরি বোর্ডের আজকের সভা স্থগিত, তারিখ জানানো হবে শিগগিরই

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হারের সুপারিশ করার জন্য ন্যূনতম মজুরি বোর্ডের

2026-11-16T10:22:03+06:00
2026-11-16T10:22:03+06:00
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যূনতম মজুরি বোর্ডের আজকের সভা স্থগিত, তারিখ জানানো হবে শিগগিরই
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:২২ এএম   (ভিজিট : ০)

গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হারের সুপারিশ করার জন্য ন্যূনতম মজুরি বোর্ডের ৩য় সভা অনিবার্যকারণবশত স্থগিত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে ​শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ন্যূনতম মজুরি বোর্ডের পক্ষ থেকে ১৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

​নোটিশে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন,  সোমবার সকালে বিজয়নগরে  শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে  মজুরি বোর্ডের তৃতীয় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্যকারণবশত তা স্থগিত করা হয়েছে।

​খুব শীঘ্রই সভার তারিখ পুনর্নির্ধারণ করে সংশ্লিষ্টদের অবহিত করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ