শিক্ষকদের প্রযুক্তি প্রশিক্ষণে গুগলের সহযোগিতা চান শিক্ষামন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

শিক্ষা খাতে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়াতে গুগলের সহযোগিতা চেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড.

2026-11-15T17:36:39+06:00
2026-11-15T17:36:39+06:00
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

শিক্ষকদের প্রযুক্তি প্রশিক্ষণে গুগলের সহযোগিতা চান শিক্ষামন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ০)

শিক্ষা খাতে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়াতে গুগলের সহযোগিতা চেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ ক্ষেত্রে শিক্ষক প্রশিক্ষণ, অনলাইন শিক্ষাসামগ্রী তৈরি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে গুগল ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) শিক্ষামন্ত্রীর বাসভবনের কার্যালয়ে স্পেশাল প্রজেক্টসের গ্লোবাল লিড টিমোথি পাওলিনির নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শিক্ষাব্যবস্থাকে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে গুগলের সহযোগিতার সুযোগ রয়েছে।

মন্ত্রী আরও বলেন, শিক্ষায় তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর পাশাপাশি শিক্ষকদেরও এসব প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতে হবে। এ জন্য সরকার ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ এবং মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষসহ বিভিন্ন উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়নেও গুগল সহযোগিতা করতে পারে। এ ছাড়া শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও শিক্ষাসামগ্রীর মানোন্নয়নেও প্রতিষ্ঠানটির সহযোগিতার সুযোগ রয়েছে।

এ সময় গুগলের কর্মকর্তারা শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন। তারা শিক্ষক প্রশিক্ষণ, অনলাইন শিক্ষাসামগ্রী তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ