কাগজে দারিদ্র্যমুক্ত, বাস্তবে অভাবের সঙ্গেই লড়ছে ভারতের কোটি মানুষ

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

ভারতে গত এক যুগে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠেছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এ

2026-11-15T16:21:57+06:00
2026-11-15T16:21:57+06:00
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

কাগজে দারিদ্র্যমুক্ত, বাস্তবে অভাবের সঙ্গেই লড়ছে ভারতের কোটি মানুষ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:২১ পিএম   (ভিজিট : ০)
২০২১ সালের ২০ জানুয়ারি ভারতের আহমেদাবাদে একটি খাবারের দোকানের বাইরে বিনা মূল্যে খাবারের অপেক্ষায় মানুষ। ছবি: আল-জাজিরা থেকে সংগৃহীত

২০২১ সালের ২০ জানুয়ারি ভারতের আহমেদাবাদে একটি খাবারের দোকানের বাইরে বিনা মূল্যে খাবারের অপেক্ষায় মানুষ। ছবি: আল-জাজিরা থেকে সংগৃহীত

ভারতে গত এক যুগে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠেছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তবে দারিদ্র্যসীমা পেরোনো এসব মানুষের বড় একটি অংশের জীবন থেকে অভাব-অনটন দূর হয়নি। সামান্য আয় দিয়ে সংসার চালাতে গিয়ে অনেক পরিবারকে এখনও ঋণ করতে হচ্ছে; যেকোনও আকস্মিক বিপর্যয় তাদের আবার চরম দারিদ্র্যে ঠেলে দিতে পারে।

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে চরম দারিদ্র্যের হার ২৭ দশমিক ১ শতাংশ থেকে কমে ২ দশমিক ৬ শতাংশে নেমেছে। এ সময়ে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। এ ধরনের সাফল্য তুলনীয় পর্যায়ে অর্জন করেছে শুধু চীন, যারা চার দশকে ৮০ কোটির বেশি মানুষকে চরম দারিদ্র্য থেকে তুলে এনেছে।

তবে ভারতের দারিদ্র্যসীমা নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন অর্থনীতিবিদ। তাদের মতে, এই সীমা এতটাই নিচু যে, এর সামান্য ওপরে আয় করলেই কাউকে স্বচ্ছল বলা যায় না। তাছাড়া গ্রাম ও শহরের মানুষের জীবনযাত্রার ব্যয়ের পার্থক্যও এতে যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।

রাজস্থানের রাজসমন্দ জেলার ২৫ বছর বয়সী হেমা প্রজাপতের পরিবার এর উদাহরণ। স্বামী ও নয় বছরের ছেলেকে নিয়ে তাদের মাসিক খরচ প্রায় ১১ হাজার রুপি। বিশ্বব্যাংকের হিসাবে, তিন সদস্যের একটি পরিবারের দারিদ্র্যসীমা প্রায় ৭ হাজার ৩৮০ রুপি। ফলে কাগজে-কলমে তারা আর দরিদ্র নন। কিন্তু মাস শেষ হওয়ার আগেই খাবার ফুরিয়ে যায়, বাড়ে ঋণের বোঝা।

হেমা মাসে পাঁচ হাজার রুপি আয় করেন বাড়িঘর পরিষ্কার ও বাসন ধোয়ার কাজ করে। তার ভাষ্য, আয় বাড়লেও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসারে স্বস্তি ফেরেনি। ছেলের চিকিৎসায় একবার বেসরকারি হাসপাতালে ছয় হাজার রুপি খরচ করতে হয়েছে।

বিশ্বব্যাংক বলছে, প্রায় ৮০ কোটি মানুষকে বিনা মূল্যে বা ভর্তুকিতে খাদ্যশস্য দেওয়ার কর্মসূচি দারিদ্র্য কমাতে ভূমিকা রেখেছে। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও পর্যাপ্ত মজুরি না বাড়ায় বহু পরিবার এখনও আর্থিক ঝুঁকিতে রয়েছে।

অর্থনীতিবিদ সন্তোষ মেহরোত্রার মতে, মহামারি, খরা, বন্যা কিংবা পারিবারিক কোনও বড় ব্যয়-এমন একটি ধাক্কাই অনেক পরিবারকে আবার দারিদ্র্যে ফিরিয়ে নিতে পারে। সূত্র: আল-জাজিরা


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ