প্যারিস চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপের আহ্বান খলিলুর রহমানের

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

প্যারিস জলবায়ু চুক্তির এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের

2026-11-12T12:03:38+06:00
2026-11-12T12:03:38+06:00
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্যারিস চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপের আহ্বান খলিলুর রহমানের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০৩ পিএম   (ভিজিট : ২২)

প্যারিস জলবায়ু চুক্তির এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে। এখন প্রয়োজন প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ (COP31) লিডার্স সামিট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা লেখেন।

স্ট্যাটাসে ড. খলিলুর রহমান লেখেন, গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ কমানো, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জলবায়ু অভিযোজন ও সহনশীলতা তৈরিতে বিনিয়োগসহ বিদ্যমান প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও লেখেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রূপান্তরের মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নয়ন, নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং শোভন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। তবে, এসব সুযোগ কাজে লাগাতে দেশগুলোর অর্থায়ন, প্রযুক্তি ও বিনিয়োগের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি লেখেন, এরইমধ্যে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো পূরণের পথে কপ-৩১ সম্মেলনকে আরও এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে এমন পরিমাপযোগ্য অগ্রগতি নিশ্চিত করা জরুরি যা মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ