গাজীপুরে স্ত্রী-সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে

2026-11-11T16:03:01+06:00
2026-11-11T16:03:01+06:00
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

গাজীপুরে স্ত্রী-সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:০৩ পিএম   (ভিজিট : ০)

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, একই পরিবারের তিনজন মোটরসাইকেলে কোনাবাড়ী থেকে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। সফিপুর উড়াল সেতুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোর্শেদ বলেন, "ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"








  এই ক্যাটেগরির আরো সংবাদ