ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

ডেল্টা টাইমস ডেস্ক:

লাইফস্টাইল

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ এক দিনে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে

2026-11-10T18:34:23+06:00
2026-11-10T18:34:23+06:00
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম   (ভিজিট : ০)

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ এক দিনে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৯৫ জন।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি নভেম্বর মাসের প্রথম ১০ দিনেই ৫৫ জন প্রাণ হারিয়েছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জনের ও সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৬৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। মারা গেছে সাতজন। চলতি বছর এ নিয়ে ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে ৬৩ হাজার ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর ঢাকা বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ২৩১ জন। বর্তমানে ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৬৯৩ জন।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, চট্টগ্রামে ২০৬, খুলনায় ২২০, রাজশাহীতে ২২৯ জন, রংপুরে ৭১, বরিশালে ২১১ ও সিলেট বিভাগে ২০ জন রয়েছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ