ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০

ডেল্টা টাইমস ডেস্ক:

লাইফস্টাইল

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

2026-11-09T17:59:47+06:00
2026-11-09T17:36:41+06:00
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম  আপডেট: ০৯.১১.২০২৬ ৫:৩৬ পিএম  (ভিজিট : ৪)

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, খুলনা বিভাগে ২৭৭ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, রংপুর বিভাগে ৮৩ জন, বরিশাল বিভাগের ২৪৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রয়েছেন।

আরো জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন। তাদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৬ হাজার ১১৪ জন চিকিৎসাধীন।

এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৪৬৬ জন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ