রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল বার্সেলোনা

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

উয়েফা চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের

2026-11-04T09:46:44+06:00
2026-11-04T09:46:44+06:00
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল বার্সেলোনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ এএম   (ভিজিট : ১১)

উয়েফা চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। কাতালানদের জয়ে জোড়া গোল করেছেন রাফিনিয়া। অন্য গোলটি লামিনে ইয়ামালের।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা।

তার সুফলও পায় দ্রুত। ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ইয়ামাল।

গোলরক্ষক জিওন সুজুকির ভুল পাস থেকে বল পেয়ে বার্সেলোনার হয়ে গোলটি করেন ইয়ামাল। এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায় স্বাগতিকরা। তবে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ব্যবধান বাড়ানোর উদ্যোগ নেয় বার্সেলোনা। ৫২ মিনিটে গোল করে ব্যবধান ২-০ করেন রাফিনিয়া। বক্সের ভেতর থেকে তার নেওয়া শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।

এরপর ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। জোয়াও ক্যানসেলোর দুর্দান্ত ক্রস থেকে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন তিনি। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। বাকি সময়ে ব্যবধান কমানোর চেষ্টা করেও সফল হয়নি অ্যাস্টন ভিলা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকায় অ্যাস্টন ভিলাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। অন্যদিকে ইউরোপীয় প্রতিযোগিতায় টানা তিন জয়ের পর হারল উনাই এমেরির দল।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ