রাশিয়ার সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ঢাকায় বৈঠক

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে রাশিয়া-বাংলাদেশ আন্তঃসরকার কমিশনের (আইজিসি) পঞ্চম বৈঠক ঢাকায় শুরু হয়েছে।বৃহস্পতিবার

2026-11-06T10:08:41+06:00
2026-11-06T10:08:41+06:00
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

রাশিয়ার সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ঢাকায় বৈঠক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:০৮ এএম   (ভিজিট : ১০)

বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে রাশিয়া-বাংলাদেশ আন্তঃসরকার কমিশনের (আইজিসি) পঞ্চম বৈঠক ঢাকায় শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা এবং দুই দেশের ব্যবসায়ীদের সংলাপের মধ্য দিয়ে বৈঠকের কার্যক্রম শুরু হয়।

শুক্রবার (৬ নভেম্বর)  ঢাকার রাশিয়া দূতাবাস জানায়, প্রথম দিনের আলোচনায় বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও ক্রীড়াসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয় উঠে আসে। এসব আলোচনার ফলাফল কমিশনের চূড়ান্ত প্রটোকলে অন্তর্ভুক্ত করা হবে।

এদিন নবগঠিত রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উদ্যোগে ব্যবসায়িক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে রাশিয়ার ফেডারেল এজেন্সি ফর ফিশারিজের প্রধান ও কমিশনের রুশ অংশের চেয়ারম্যান ইলিয়া শেস্তাকভ বলেন, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করতে রাশিয়া আগ্রহী।
রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও এফবিসিসিআইয়ের পারস্পরিক সহযোগিতা নিয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের সরাসরি সংলাপ বাস্তব যৌথ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পথ তৈরি করবে।
এ ধরনের প্রকল্পই দ্বিপক্ষীয় সম্পর্কের শক্তি নির্ধারণ করে।

অনুষ্ঠানে রাশিয়া ও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজেদের ব্যবসায়িক কার্যক্রম ও সম্ভাবনা তুলে ধরেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ