রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৬-২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন

2026-11-05T17:47:55+06:00
2026-11-05T17:47:55+06:00
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ৯)

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৬-২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বৃহস্পতিবার এ তফসিল প্রকাশ করে নির্বাচন কমিশন।

রাষ্ট্রপতির আদেশ নং ২৬/১৯৭৩ এবং সোসাইটির গঠনতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থাপনা পর্ষদের নির্ধারিত পদগুলোতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর (বুধবার) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

তফসিল অনুযায়ী, ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ইউনিটগুলোর পাঠানো ডেলিগেট তথ্য যাচাই-বাছাই করে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। ১৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৬ নভেম্বর আপত্তি ও আবেদন গ্রহণ এবং নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এ ছাড়া ১৭ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ, ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২০ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ এবং ২১ নভেম্বর আপিল শুনানি ও নিষ্পত্তি করা হবে।

তফসিল অনুযায়ী, ২২ নভেম্বর বৈধভাবে মনোনীত প্রার্থীদের তালিকা এবং ২৩ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট সবার সক্রিয় সহযোগিতা, দায়িত্বশীল অংশগ্রহণ এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণের মাধ্যমে ব্যবস্থাপনা পর্ষদের এ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে নির্বাচন কমিশন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ