গবেষণা বরাদ্দ বাড়ানোসহ ৮ দফা দাবিতে ইবি সায়েন্স ক্লাবের স্মারকলিপি

ইবি প্রতিনিধি :

জাতীয়

শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বাড়াতে আট দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ইসলামী

2026-11-04T18:24:39+06:00
2026-11-04T18:24:39+06:00
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

গবেষণা বরাদ্দ বাড়ানোসহ ৮ দফা দাবিতে ইবি সায়েন্স ক্লাবের স্মারকলিপি
ইবি প্রতিনিধি :
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বাড়াতে আট দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাব। বুধবার (৪ নভেম্বর) উপাচার্যের কাছে সংগঠনের সভাপতি জুনাইদুল মোস্তফা ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাকিবের স্বাক্ষরিত এই স্মারকলিপি জমা দেওয়া হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে ক্যাম্পাসে স্থায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন, সব সংগঠন ও ক্লাবের জন্য ২০০ থেকে ৩০০ আসনের আধুনিক কনফারেন্স রুম নির্মাণ এবং গবেষণা খাতে বার্ষিক বরাদ্দ বৃদ্ধি।

এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভাগগুলোর প্রয়োজন অনুযায়ী বার্ষিক বাজেট বাড়ানো এবং আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ল্যাবরেটরি সরঞ্জাম ও গবেষণা উপকরণ কেনার জন্য পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রমে প্রাতিষ্ঠানিক ও আর্থিক সহযোগিতা দেওয়ার কথাও বলা হয়েছে।

অন্য দাবিগুলোর মধ্যে আছে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য হালনাগাদ, আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন এবং শিক্ষকদের পূর্ণাঙ্গ গবেষণা প্রোফাইল ও প্রকাশনা ওয়েবসাইটে সংযুক্ত করা। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক ও ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাস সরবরাহ এবং আনুষঙ্গিক ব্যয়ের একটি অংশ বহনের দাবি জানানো হয়েছে। এ ছাড়া প্রশাসনিক ও আর্থিক সেবার ডিজিটালাইজেশন এবং অনলাইন পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণের দাবিও রয়েছে স্মারকলিপিতে।





ডেল্টা টাইমস/এ আর খালিদ/সিআর









  এই ক্যাটেগরির আরো সংবাদ