শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:০৪ পিএম আপডেট: ০৪.১১.২০২৬ ৩:৪৩ পিএম (ভিজিট : ১৪)

শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ছবি: সংগৃহীত
দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) মহাখালী ডিবিসি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তবে কী কারণে ইকবাল সোবহানকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ছাড়া তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
ইকবাল সোবহান চৌধুরী দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্বেও ছিলেন।