ডেঙ্গুতে একদিনে ৮ জনের প্রাণহানি

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আটজনের মৃত্যু হয়েছে।

2026-11-01T17:16:20+06:00
2026-11-01T17:16:20+06:00
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে একদিনে ৮ জনের প্রাণহানি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম   (ভিজিট : ৬)
ফাইল ছবি

ফাইল ছবি

মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আটজনের মৃত্যু হয়েছে। এই নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯২৯ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪২৭ জনে। অন্যদিকে একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১ লাখ ১ হাজার ৯৬৪ জন।


রোববার (১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে মাস হিসেবে চলতি বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয়েছে অক্টোবরে। সদ্য বিদায়ী এ মাসে এডিস মশাবাহিত রোগটিতে প্রাণ গেছে ১৭৪ জনের। এর আগে গত সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছিল।

এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ