সরকারের উদ্যোগের ‘ভূয়সী প্রশংসা’ ইউনিসেফ প্রতিনিধির

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন ও বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে

2026-10-28T17:04:00+06:00
2026-10-28T17:07:20+06:00
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সরকারের উদ্যোগের ‘ভূয়সী প্রশংসা’ ইউনিসেফ প্রতিনিধির
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:০৪ পিএম  আপডেট: ২৮.১০.২০২৬ ৫:০৭ পিএম  (ভিজিট : ১৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন ও বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি জিলিয়ান মেলসপ। নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রশংসা করেন।  বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাতে নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুশ্রম নিরসন এবং বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে আলোচনা হয়। এ ছাড়া নারী ও শিশুর টেকসই উন্নয়ন, মিড-ডে মিল, কিশোর-কিশোরী ক্লাব, মনোসামাজিক সহায়তা, ফ্যামিলি কার্ড এবং নারী ও শিশুসংক্রান্ত বিভিন্ন আইন নিয়েও কথা হয়।

মন্ত্রী ইউনিসেফকে বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুপ্রতিম উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে সংস্থাটির সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

মন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গড়তে বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে নারী ও শিশুর কল্যাণ, পুষ্টি, শিক্ষা ও নিরাপত্তা নিয়ে যেসব অঙ্গীকার করেছিল, সেগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের কাজ চলছে। তাঁর ভাষ্য, বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিতভাবে সচেতনতা বাড়াতে ইউনিয়ন পর্যায়ের কিশোর-কিশোরী ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মানুষের মৌলিক অধিকার ও সার্বিক কল্যাণে সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে প্রত্যয় প্রকাশ করেন মন্ত্রী। একই সঙ্গে সব শিশুর জন্য বাসযোগ্য, উন্নত ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশে দায়িত্ব শেষে দেশ ত্যাগের মধ্য দিয়ে কর্মজীবন থেকে আনুষ্ঠানিকভাবে অবসরে যাচ্ছেন জিলিয়ান মেলসপ। তাঁর দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তিতে মন্ত্রী আন্তরিক অভিনন্দন জানান এবং অবসরোত্তর জীবনের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।












  এই ক্যাটেগরির আরো সংবাদ