আবারও চালু হচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ফেসবুক পেজ

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অফিসিয়াল অফিসিয়াল ফেসবুক পেজটি পুনরায় চালু করা হবে। ট্রাস্টের উপবৃত্তি ও বিবিধ আর্থিক সহায়তায়

2026-10-28T15:08:54+06:00
2026-10-28T15:08:54+06:00
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আবারও চালু হচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ফেসবুক পেজ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:০৮ পিএম   (ভিজিট : ১৮)

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অফিসিয়াল অফিসিয়াল ফেসবুক পেজটি পুনরায় চালু করা হবে। ট্রাস্টের উপবৃত্তি ও বিবিধ আর্থিক সহায়তায় সেবা গ্রহীতাদের সেবা প্রদানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।


বুধবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেককে পাঠানো হয়েছে।

এতে জানা যায়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অফিসিয়াল ফেসবুক ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট/Prime Minister's Education Assistance Trust’ পেজটি গত ২০২৪ খ্রিষ্টাব্দের ৫ আগস্ট এরপর থেকে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মিজ স্মৃতি কর্মকারের মৌখিক নির্দেশে বন্ধ রাখা হয়। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি ও বিবিধ আর্থিক সহায়তায় সেবা গ্রহীতাদের সেবা দেওয়ার জন্য ট্রাস্টের অফিসিয়াল ফেসবুক পেজটি পুনরায় সক্রিয় করা প্রয়োজন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ