ঢাকা-টোকিও কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, ফেসবুকে তাকাইচির পোস্ট

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বৈঠক শেষে নিজের ফেসবুক

2026-10-27T16:51:45+06:00
2026-10-27T16:51:45+06:00
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ঢাকা-টোকিও কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, ফেসবুকে তাকাইচির পোস্ট
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৫১ পিএম   (ভিজিট : ০)

জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বৈঠক শেষে নিজের ফেসবুক পোস্টে তিনি আলোচনার বিস্তারিত তুলে ধরেছেন।


পোস্টে তাকাইচি লিখেছেন, "গণতন্ত্র" ও "আইনের শাসন"-এর মতো অভিন্ন মূল্যবোধের অংশীদার হিসেবে তিনি তারেক রহমানের প্রশাসনের পথচলাকে স্বাগত জানান। গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের পর গঠিত এই সরকারের রাষ্ট্র গঠনের সব প্রচেষ্টায় জাপান দৃঢ়ভাবে সমর্থন করবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।


তাঁর পোস্ট অনুযায়ী, মঙ্গলবারের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে "মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক (এফওআইপি)" রূপকল্প বাস্তবায়নে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে "বিগ-বি" (BIG-B) উদ্যোগ নিয়ে বিস্তারিত কথা হয়েছে।


তাকাইচি জানান, বাংলাদেশকে "শান্তিপূর্ণ জাতি" হিসেবে স্বীকৃতি দেওয়া এবং বিভিন্ন খাতে জাপান সরকার ও জনগণের দীর্ঘমেয়াদি সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি লেখেন, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াকে সংযুক্ত করার ক্ষেত্রে বিশাল বাজার হিসেবে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে, যা জাপানের অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।


পোস্টের শেষাংশে তাকাইচি জানান, দুই দেশের "কৌশলগত অংশীদারিত্বের" ভিত্তিতে আজ একটি "যৌথ বিবৃতি" প্রকাশ করা হয়েছে। আগামী দিনে বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করার মাধ্যমে বাংলাদেশ ও জাপান আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি অর্জনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভবিষ্যতেও ঘনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।










  এই ক্যাটেগরির আরো সংবাদ