রোববার ফ্লাইট চালুর ঘোষণার পরই ফের হুথিদের হুমকি রিয়াদ বিমানবন্দরে

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

দুই সপ্তাহ বন্ধ থাকার পর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালুর প্রস্তুতি চলছিল। ঠিক সে

2026-10-25T09:17:30+06:00
2026-10-25T09:17:30+06:00
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

রোববার ফ্লাইট চালুর ঘোষণার পরই ফের হুথিদের হুমকি রিয়াদ বিমানবন্দরে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:১৭ এএম   (ভিজিট : ০)

দুই সপ্তাহ বন্ধ থাকার পর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালুর প্রস্তুতি চলছিল। ঠিক সে সময় বিমানবন্দরটিকে আবারও সামরিক নিশানার ঘোষণা করে হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

বিমানবন্দর ব্যবহার না করতে বিমান সংস্থা, কর্মী ও যাত্রীদের সতর্ক করেছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। রোববার (২৫ অক্টোবর) থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালুর কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।

গত শনিবার এক্সে দেওয়া ঘোষণায় বলা হয়, অভ্যন্তরীণ ফ্লাইট চলবে টার্মিনাল ১ থেকে। আর সৌদি আরবের জাতীয় বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইট চলবে টার্মিনাল ২ থেকে। এর আগে, গত ১০ অক্টোবর হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। হামলার দায় স্বীকার করেছিল হুথিরা। এতে ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন।

গত এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা। দুই দিন পর বিমানবন্দর বন্ধ রাখার সময় বাড়ানো হয়। এদিকে, সৌদি আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনা নিশানা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে হুথিরা। এসব হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাতে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবের ওপর চাপ বাড়াতে চায় গোষ্ঠীটি।

অন্যদিকে, গত মাসে লোহিত সাগরের উপকূলীয় এলাকায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিছু ভূখণ্ড দখল নেয় হুথিরা।এর জবাবে গোষ্ঠীটির বিরুদ্ধে পাল্টা অভিযান চালাতে ইয়েমেনের সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি আরব। একই সঙ্গে, হুথিদের অবস্থান নিশানা করে হামলা চালিয়ে সামরিক তৎপরতাও বাড়িয়েছে দেশটি। - সূত্র: রয়র্টাস


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ