সৌদি আরবে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে সেটি প্রতিহত করে

2026-10-23T19:53:26+06:00
2026-10-23T19:53:26+06:00
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

সৌদি আরবে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৫৩ পিএম   (ভিজিট : ১২)

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে সেটি প্রতিহত করে ধ্বংস করা হয়েছে বলে জানায় সৌদি নেতৃত্বাধীন জোটের বাহিনী।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।

তিনি বলেন, ইয়েমেনের হুতিরা ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের খামিস মুশাইতের দিকে নিক্ষেপ করেছিল।

এর আগে গত বৃহস্পতিবার হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুতিদের নিক্ষেপ করা ১১টি ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ