
আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৫ ● ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
৬৯ – দানিয়ুব সেনাবাহিনীর সেনাপতি অ্যান্টনিয়াস প্রিমিয়াসের অধীনে বেদ্রিয়াকামের দ্বিতীয় যুদ্ধ, তিনি ভেস্পেসিয়ানের অনুগত হন। তার সেনাবাহিনী সম্রাট ভিটেলিয়াসের বাহিনীকে পরাজিত করে।
১১৪৭ – চার মাস অবরধের পর ক্রুসেডার সৈন্যদের নেতৃত্ব নেন আফনসো হেনরিকস্, লিসবন পুনরদ্ধার করেন।
১২৬০ – ফ্রান্সের রাজা নবম লুইসের উপস্থিতিতে চারট্রেসের গির্জা উৎসর্গ করা হয়। যেটি বর্তমানে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত।
১২৬০ – মিশরের মামলুক সুলতান সাইফ আদ্দিন কুতুয কে গোপনে খুন করা হয়।
১৩৬০ – ব্রেতিগনি চুক্তি অনুমোদিত হয়, যা শত বছরের যুদ্ধের প্রথম পর্যায়ের সমাপ্তি চিহ্নিত করে।
১৩৬০ – দ্বিতীয় রয়ানক কলনির গভর্নর জন হোয়াইট তার সঙ্গীদের খুঁজে না পেয়ে ব্যর্থ হয়ে ইংল্যান্ডে ফিরে আসেন।
১৫৯০ – দ্বিতীয় রোয়ানোকে কলোনির গভর্নর জন হোয়াইট হারিয়ে যাওয়া উপনিবেশিকদের অনুসন্ধানে ব্যর্থ হয়ে ইংল্যান্ডে ফিরে আসেন।
১৫৯৬ – দ্বিতীয় স্প্যানিশ আর্মাডা ইংল্যান্ডে আঘাত হানতে যাত্রা করে, কিন্তু কেপ ফিনিস্টেরের কাছে ঝড়ে বিধ্বস্ত হয়ে বন্দরে ফিরে যেতে বাধ্য হয়।
১৬০৫ – মোগল সম্রাট জাহাঙ্গীর আগ্রার সিংহাসনে আরোহণ করেন।
১৬৪১ – আইরিশ বিদ্রোহের নেতা ফেলিম ও'নিল ডানগ্যাননের ঘোষণা জারি করেন, বিদ্রোহের যৌক্তিকতা তুলে ধরেন এবং রাজা প্রথম চার্লসের প্রতি আনুগত্য ঘোষণা করেন।
১৬৪৮ – ত্রিশ বছর যুদ্ধের পর ওয়েস্ট ফেলিয়ার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৯৫ – পোল্যান্ড-লিথুনিয়ান কমনওয়েলথ অস্ট্রিয়া, প্রুশিয়া এবং রাশিয়া এই তিনটি ভাগে বিভক্ত হয়।
১৮১২ – নেপলিয়ানের যুদ্ধের গোলাগোলি ক্রমশ মালয়ারস্লাভেতস হতে মস্কোর সন্নিকটে সরে আসে।
১৮১৩ – গুলিস্তান চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রুশ-পারস্য যুদ্ধের অবসান ঘটে, কাজার ইরান তার ককেশীয় অঞ্চলের বেশিরভাগ অংশ রুশ সাম্রাজ্যের কাছে হস্তান্তর করতে সম্মত হয়।
১৮৫১ – কলকাতা ও ডায়মন্ড হারবারের মধ্যে সংযোগের মাধ্যমে ভারতে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ লাইন চালু হয়।
১৮৫১ – উইলিয়াম ল্যাসেল ইউরেনাসের দুটি উপগ্রহ আমব্রিয়েল ও এরিয়েল আবিষ্কার করেন।
১৮৫৭ – ইংল্যান্ডের শেফিল্ড শহরে পৃথিবীর সর্বপ্রথম ফুটবল ক্লাব, শেফিল্ড এফ. সি প্রতিষ্ঠিত হয়।
১৮৬০ – পিকিং চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দ্বিতীয় আফিম যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটে, কিং চীনের কাউলুন চিরস্থায়ীভাবে ব্রিটিশ সাম্রাজ্যের কাছে হস্তান্তর করে।
১৮৬১ – বিশ্বের প্রথম এ্যাসোসিয়েশন ফুটবল স্টেডিয়াম গুডিসন পার্ক উন্মুক্ত করা হয়।
১৮৬১ – যুক্তরাষ্ট্র জুড়ে প্রথম আন্তঃমহাদেশীয় টেলিগ্রাফ লাইন সম্পন্ন হয়।
১৮৭১ – লস অ্যাঞ্জেলেসে আনুমানিক ১৭ থেকে ২২ জন চীনা অভিবাসী গণপিটুনিতে নিহত হন।
১৮৭৬ – মেইজি জাপানের পশ্চিমীকরণ এবং তোকুগাওয়া সামন্ততন্ত্র বিলোপে ক্ষুব্ধ শিন্তো প্রাক্তন সামুরাইদের একটি চরমপন্থী দল কুমামোতো প্রশাসনিক অঞ্চলে শিনপুরেন বিদ্রোহ শুরু করে।
১৮৮৬ – নরম্যানটন ঘটনা: ব্রিটিশ বণিক জাহাজ নরম্যানটন জাপানের উপকূলে ডুবে যাওয়ার সময় ইউরোপীয় কর্মকর্তারা লাইফবোট দখল করে নেন, এশীয় নাবিক ও যাত্রীদের মৃত্যুর মুখে ফেলে দেন।
১৮৮৯ – হেনরি পার্কস টেন্টারফিল্ড বক্তৃতা প্রদান করেন, যা কার্যত অস্ট্রেলিয়ায় ফেডারেশন প্রক্রিয়া শুরু করে।
১৮৯৪ – প্রথম চীন-জাপান যুদ্ধ: ইয়ামাগাতা আরিতোমোর নেতৃত্বে জাপানি সাম্রাজ্যিক সেনাবাহিনী গোপনে ইয়ালু নদী অতিক্রম করে হুশানে দুর্গের উপর আক্রমণ চালায়।
১৯০০ – মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ৭ মিলিয়ন ডলারে ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ কেনার পরিকল্পনা ঘোষণা করে।
১৯০১ – এ্যানি এডিসন টেইলর, একটি পিপার ভিতরে করে সর্বপ্রথম নায়াগ্রা জলপ্রপাত পার হন।
১৯০২ – গুয়াতেমালার সান্তা মারিয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়, যা বিংশ শতাব্দীর তৃতীয় বৃহত্তম অগ্ন্যুৎপাত।
১৯১১ – অভরিল রাইট্ তার আবিস্কৃত উডোজাহাজে করে নর্থ ক্যারোলিনার আকাশে নয় মিনিট পাঁচল্লিশ সেকেন্ড ভেসে বেড়ান।
১৯১২ – প্রথম বলকান যুদ্ধ: বুলগেরিয়ার বিজয়ের মাধ্যমে কির্ক কিলিসের যুদ্ধের অবসান ঘটে।
১৯১২ – প্রথম বল্কান যুদ্ধঃ সার্বিয়ানদের বিজয়ের মাধ্যমে কুমানোভের যুদ্ধের অবসান ঘটে।
১৯১৭ – প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্র-ইতালীয় কাপরেতোর সম্মুখ যুদ্ধ শুরু।
১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধ: ভিত্তোরিও ভেনেতোর যুদ্ধে ইতালির বিজয়।
১৯২৬ – উত্তরমুখী অভিযানের সঙ্গে সহযোগিতা করার জন্যে সাংহাই এর শ্রমিকদের সশস্ত্র অভ্যুত্থানের আয়োজন করা হয়।
১৯২৬ – হ্যারি হুডিনির শেষ পরিবেশনা ডেট্রয়েটের গ্যারিক থিয়েটারে অনুষ্ঠিত হয়।
১৯২৯ – নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে "ব্ল্যাক থার্সডে", যা মহামন্দার কারণ হয়।
১৯৩০ – ব্রাজিলে রক্তপাতহীন অভ্যুত্থানে প্রথম প্রজাতন্ত্রের অবসান ঘটে এবং ভার্গাস যুগ শুরু হয়।
১৯৩১ – জর্জ ওয়াশিংটন ব্রীজ জনগণের যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধঃ লেয়ট গালফ যুদ্ধে জাপানের যুদ্ধবিমান যুইকাকু এবং মুসাশি নামের একটি যুদ্ধ্বজাহাজ ডুবে যায়।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ইউএসএস শার্ক বাশি প্রণালিতে আরিসান মারু জাহাজকে টর্পেডো করার পর ৮৭ জন নাবিকসহ ডুবে যায়।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ইউএসএস ট্যাং নিজের টর্পেডোর আঘাতে ফরমোসা প্রণালিতে ডুবে যায়, ৭৮ জন নাবিক নিহত হন।
১৯৪৫ – জাতিসংঘের যাত্রা শুরু।
১৯৪৬ – ভি-২ নং ১৩ নামক নভোযান বহিঃমন্ডল থেকে পৃথিবীর ছবি তুলতে সমর্থ হয়।
১৯৪৭ – ওয়াল্ট ডিজনী "হাউস আন-আমেরিকান এ্যাক্টিভিটিস কমিটী" দৃঢ়ভাবে সমর্থন করেন।
১৯৪৭ – ইউনাইটেড এয়ার লাইন্স ফ্লাইট ৬০৮ ব্রাইস ক্যানিয়ন জাতীয় উদ্যানে ব্রাইস ক্যানিয়ন বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়, ৫২ জন নিহত হন।
১৯৪৯ – জাতিসংঘ সদর দপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
১৯৫০ – তিব্বতে গণমুক্তি ফৌজ সমস্ত সামরিক অভিযান বন্ধ করে, চামডোর যুদ্ধের অবসান ঘটে।
১৯৫৪ – ডুইট ডি. আইসেনহাওয়ার আমেরিকার পক্ষে সাওথ ভিয়েতনামের সমর্থন করেন।
১৯৫৭ – আমেরিকান বিমানবাহিনী সামরিক ব্যবহারে জন্য "X-২০ ডায়না-সয়ার" কর্মসুচী চালু করে।
১৯৬০ – প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়।
১৯৬৩ – বাইকনুর কসমোড্রোমে একটি আর-৯ ডেসনা ক্ষেপণাস্ত্র থেকে অক্সিজেন লিক হয়ে আগুন লাগে, সাত জন নিহত হন।
১৯৬৪ – আফ্রিকার দেশ জাম্বিয়া ব্রিটিশ উপনিবেশের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৭১ – ভারতের শরণার্থী সমস্যা ও বাংলাদেশ সংকটে ভারতের ভূমিকা ব্যাখ্যাকল্পে উনিশ দিনের জন্য পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইন্দিরা গান্ধী দিল্লি ত্যাগ করেন।
১৯৭৫ – আইসল্যান্ডে ৯০% নারী জাতীয় ধর্মঘটে অংশ নেন, লিঙ্গ বৈষম্যের প্রতিবাদে কাজ থেকে বিরত থাকেন।
১৯৮০ – ইতালিতে সারা দেশ কাঁপানো তেল পাচার ঘটনা উদ্ঘাটন করা হয়। এই কেলাংকারীর সঙ্গে বেশ কয়েক জন সরকারী কর্মকর্তা জড়িত ছিলেন। সত্তর জনের বেশি লোক গ্রেফতার হয়।
১৯৮০ – পোল্যান্ড সরকার সংহতি ট্রেড ইউনিয়নকে বৈধতা দেয়।
১৯৮৪ – ভারতে প্রথম চালু হল কলকাতা মেট্রো এসপ্লানেড থেকে ভবানীপুর (নেতাজী ভবন)।
১৯৮৬ – হিথরোতে বোমাহামলার জন্য নেযার হিন্দাওয়ি কে ৪৫ বছর কারাবাসের আদেশ দেয় ব্রিটিশ কোর্ট।
১৯৯০ – ইতালীয় প্রধানমন্ত্রী জুলিও আন্দ্রেওত্তি ইতালির সংসদে গ্লাডিওর অস্তিত্ব প্রকাশ করেন, যা ওয়ারশ চুক্তির আক্রমণের ক্ষেত্রে সক্রিয় করার জন্য গঠিত ন্যাটো বাহিনী।
১৯৯২ – টরন্টো ব্লু জেস যুক্তরাষ্ট্রের বাইরে ভিত্তিক প্রথম মেজর লিগ বেসবল দল হিসেবে বিশ্ব সিরিজ জয় করে।
১৯৯৫ – বিশ্বের ১৪০টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের উপস্থিতিতে জাতিসংঘের ৫০ বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়।
১৯৯৬ – যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাংঘাতিক হাঙ্গামা ঘটে।
১৯৯৮ – ঢাকায় মিনি বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়।
১৯৯৮ – ডিপ স্পেস ১ গ্রহাণু বেষ্টনী অন্বেষণ এবং নতুন মহাকাশযান প্রযুক্তি পরীক্ষার জন্য উৎক্ষেপণ করা হয়।
২০০৩ – কনকর্ডের সর্বশেষ ফ্লাইট।
২০০৪ – আর্সেনাল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে প্রিমিয়ার লিগে ৪৯ ম্যাচের অপরাজিত ধারা শেষ করে।
২০০৫ – ওইয়িলমা নামক হারিকেনটি ফ্লোরিডায় ভূমিধসের সৃষ্টি করে যার ফলে প্রায় ২০.৬ বিলিয়ন ডলারের ক্ষতি হয়।
২০০৭ – চ্যাং'ই ১, চীনা চন্দ্র অন্বেষণ কর্মসূচির প্রথম উপগ্রহ, শিচাং উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়।
২০০৮ – "ব্লাডি ফ্রাইডে", এইদিন বিশ্ব অর্থনীতিতে ইতিহাসের সবচেয়ে বড় ধ্স নামে। শেয়ারবাজারের সূচক প্রায় ১০% পর্যন্ত নেমে যায়।
২০১৪ – চীন জাতীয় মহাকাশ প্রশাসন পরীক্ষামূলক চন্দ্র মিশন চ্যাং'ই ৫-টি১ উৎক্ষেপণ করে, যা চাঁদের পেছনে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসে।
২০১৫ – ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির হোমকামিং প্যারেডে এক চালক ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে দেয়, চার জন নিহত এবং ৩৪ জন আহত হন।
২০১৬ – লিবিয়ার উদ্দেশ্যে যাওয়া একটি ফরাসি নজরদারি বিমান মাল্টায় উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়, পাঁচ জন নিহত হন।
২০১৬ – ইসলামিক স্টেট – খোরাসান প্রদেশের তিন সশস্ত্র সন্ত্রাসী পাকিস্তানের বেলুচিস্তানে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়, কমপক্ষে ৫৯ জন ক্যাডেট নিহত হন।
২০১৮ – বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু হংকং–জুহাই–মাকাও সেতু জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
২০১৯ – আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা ঘটনার ২০০শত দিনের মাথায় ৬১ কার্যদিবস শুনানির পর প্রধান আসামী অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাসহ ১৬ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত (৬এপ্রিল, ২০১৯)।
২০২২ – ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধান মন্ত্রী পদে নির্বাচিত হন।
আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১৫০৩ - পর্তুগালের ইসাবেলা
১৬৩২ - অ্যান্থনি ভন লিউয়েনহুক, ডাচ্ অণুজীব বিজ্ঞানী। এই
১৬৭৫ - ইংরেজ সেনা এবং রাজনীতিবিদ রিচার্ড টেম্পল।
১৭১০ - ইংলিশ ক্যাথলিক প্রিস্ট এবং লেখক আলবার্ট বাটলার।
১৭৭৫ - বাহাদুর শাহ জাফর, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট।
১৮০৪ - জার্মান ফিজিস্ট উইলহেলম এডুয়ার্ড ওয়েবার।
১৮১১ - জার্মানসঙ্গীত পরিচালক ফার্ডিনান্ড হিটলার।
১৮৫৪ - জার্মান রসায়নবিদ হেন্ড্রিক উইলিয়াম।
১৮৮৭ - স্পেনের রানি ব্যাটেনবার্গের ভিক্টোরিয়া ইউজেনি।
১৮৯০ - শিশির কুমার মিত্র, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।
১৮৯১ - ডমিনিকান রিপাবলিকের রাষ্ট্রপতি রাফায়েল মলিনা-ট্রুজিলো।
১৮৯৪ - বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বাঙালি লেখক।
১৮৯৯ - ফেরহাত আব্বাস, আলজেরীয় রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি।
১৯০৩ - প্রমথেশ বড়ুয়া, ভারতীয় বাঙালি অভিনেতা পরিচালক চলচ্চিত্র নাট্যকার।(
১৯০৬ - রাশিয়ান গণিতবিদ আলেকজান্ডার জেলফন্ড।
১৯১৪ - লক্ষ্মী সেহগল, ভারতের স্বাধীনতা আন্দোলনের এক সক্রিয় কর্মী,ভারতীয় জাতীয় সেনাবাহিনীর কর্মকর্তা ও আজাদ হিন্দ ফৌজের নারী সংগঠনের ভারপ্রাপ্ত মন্ত্রী।
১৯২১ - রাসীপুরম কৃষ্ণস্বামী লক্ষ্মণ, আর কে লক্ষ্মণ নামে সুপরিচিত ভারতীয় ব্যঙ্গশিল্পী ও কার্টুনশিল্পী।
১৯৩০ - মালয়েশিয়ার বাদশাহ সুলতান আহমাদ শাহ।
১৯৩২ - নোবেল পদক প্রাপ্ত কানাডিয়ান অর্থনীতিবীদ রবার্ট মান্ডেল।
১৯৩৬ - সঞ্জীব চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও ছোটগল্পকার।
১৯৩৯ - রশীদ তালুকদার, বাংলাদেশী প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।
১৯৬৮ - বাংলাদেশী প্রখ্যাত লেখক ও ঔপন্যাসিক তুহিন রহমান।
১৯৭৬ - ভারতীয় অভিনেত্রী ও সাবেক মডেল মল্লিকা শেরাওয়াত।
১৯৮০ - কৌশিকী চক্রবর্তী, একজন বিখ্যাত ভারতীয় ক্লাসিকাল সঙ্গীত শিল্পী।
১৯৮৫ - ওয়েন রুনি, ইংরেজ ফুটবল পেশাদার খেলোয়াড়।
১৯৮৬ - ইংরেজ ফুটবল খেলোয়াড় জন রুডি।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
১২৬০ - কুতুয মিশরের মামলুক সুলতান।
১৫৩৭ - ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির তৃতীয় স্ত্রী জেন সেইমুর।
১৯৫০ - চিকিৎসাবিজ্ঞানী কুমুদশঙ্কর রায়।
১৯৫০ - রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী।
১৯৫৪ - রফি আহমেদ কিদোয়াই, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।
১৯৫৮ - ইংরেজ দার্শনিক জর্জ এডওয়ার্ড মুর।
১৯৭৭ - হাতেম আলী খান, একজন যুক্তফ্রন্ট দলীয় রাজনীতিবিদ ও পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য।
২০০১ - জার্মান নিও নাৎসী হারম্যান গ্যাভিরিয়া।
২০১৩ - মান্না দে ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী।
২০১৭ -গিরিজা দেবী, সেনিয়া ও বারাণসী ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ।
ডেল্টা টাইমস/সিআর/এমই