
আজ রোববার, ১৮ অক্টোবর ২০২৫ ● ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ● ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
৩৩ – পুত্র নিরো জুলিয়াস সিজার ও ড্রুসাস সিজার-এর মৃত্যুতে শোকাহত এবং টাইবেরিয়াস কর্তৃক পান্ডাতেরিয়া দ্বীপে নির্বাসিত অ্যাগ্রিপ্পিনা দ্য এল্ডার অনাহারে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন।
৩২০ – গ্রিক দার্শনিক পাপ্পুস অব আলেকজান্দ্রিয়া সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করেন এবং দ্য গ্রেট অ্যাস্ট্রোনমার (আলমাজেস্ট) গ্রন্থের ওপর ভাষ্য রচনা করেন।
৬১৪ – রাজা দ্বিতীয় ক্লোথার প্যারিসের ফরমান জারি করেন, যা ফ্রাঙ্ক অভিজাতদের অধিকার রক্ষা করে এবং ফ্রাঙ্ক রাজ্যে ইহুদিদের সব বেসামরিক চাকরি থেকে বাদ দেয়।
৬২৯ – প্রথম ডাগোবার্ট ফ্রাঙ্কদের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১০০৯ – ফাতিমীয় খলিফা আল-হাকিম বি-আমর আল্লাহ জেরুসালেম-এ অবস্থিত খ্রিস্টান গির্জা চার্চ অব দ্য হলি সেপালকার সম্পূর্ণ ধ্বংস করেন।
১০১৬ – ডেনরা অ্যাসানডুনের যুদ্ধে ইংরেজদের পরাজিত করে।
১০৮১ – নরম্যানরা ডিরাকিয়ামের যুদ্ধে (১০৮১) বাইজেন্টাইন সাম্রাজ্যকে পরাজিত করে।
১১৬৬ – মাইকেল দ্য সিরিয়ান মর বার সাওমা মঠে সিরিয়াক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক হিসেবে অভিষিক্ত হন।
১২৮১ – পোপ চতুর্থ মার্টিন সিসিলির মুকুট দখলের জন্য আরাগনের রাজা তৃতীয় পিটারকে বহিষ্কার করেন।
১৩৫৬ – ১৩৫৬ সালের বাজেল ভূমিকম্প আল্পস পর্বতমালার উত্তরে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকম্পে সুইজারল্যান্ড-এর বাজেল শহর ধ্বংস হয়ে যায়।
১৫৪০ – স্প্যানিশ অভিযাত্রী হার্নান্দো ডি সোটোর বাহিনী বর্তমান আলাবামার সুরক্ষিত শহর মাবিলা ধ্বংস করে এবং তুসকালুসাকে হত্যা করে।
১৫৬১ – জাপান-এ উয়েসুগি কেনশিন ও তাকেদা শিনগেন-এর বাহিনীর মধ্যে চতুর্থ কাওয়ানাকাজিমার যুদ্ধ সংঘটিত হয়, যা অমীমাংসিতভাবে শেষ হয়।
১৫৬৫ – ফিলিপাইন আনুষ্ঠানিকভাবে স্পেন-এর উপনিবেশে পরিণত হয়।
১৫৬৫ – জাপান-এর মাতসুরা গোষ্ঠী পর্তুগিজ বাণিজ্য জাহাজ দখলে ব্যর্থ হয়; ফুকুদা উপসাগরের যুদ্ধ জাপান ও পশ্চিমের মধ্যে প্রথম নৌযুদ্ধ হিসেবে নথিভুক্ত হয়।
১৫৯৭ – স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ ইংল্যান্ড-এর বিরুদ্ধে তার তৃতীয় ও শেষ স্প্যানিশ আর্মাডা প্রেরণ করেন, কিন্তু ঝড়ের কারণে তা ব্যর্থ হয়।
১৫৯৯ – ওয়ালাচিয়ার যুবরাজ মাইকেল দ্য ব্রেভ সেলিম্বারের যুদ্ধে অ্যান্ড্রু বাথোরির বাহিনীকে পরাজিত করেন, যা রোমানীয় জনগণের প্রথম একীকরণ হিসেবে বিবেচিত হয়।
১৬৩০ – স্কটল্যান্ড-এর ফ্রেনড্রট ক্যাসল আগুনে পুড়ে যায়, যা জেমস ক্রিচটন অব ফ্রেনড্রট-এর বাসভবন ছিল।
১৬৪৮ – বোস্টন-এর মুচিরা প্রথম মার্কিন শ্রমিক সংগঠন গঠন করে।
১৭৪৮ – গ্রেট ব্রিটেন, স্পেন ও সার্ডিনিয়ার মধ্যে ‘আইলা শাপেলের শান্তিচুক্তি’ স্বাক্ষরিত হয়।
১৭৭৫ – আফ্রিকান-আমেরিকান কবি ফিলিস হুইটলি দাসত্ব থেকে মুক্তি লাভ করেন।
১৭৭৫ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: ফালমাউথ পোড়ানো (বর্তমান পোর্টল্যান্ড, মেইন)।
১৭৭৯ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: ফ্রাঙ্কো-আমেরিকান সাভানার অবরোধ তুলে নেওয়া হয়।
১৮৫১ – হারমান মেলভিল-এর মবি-ডিক লন্ডন-এ রিচার্ড বেন্টলি কর্তৃক দ্য হোয়েল নামে প্রথম প্রকাশিত হয়।
১৮৬০ – তিয়ানজিন চুক্তি অনুমোদনের মাধ্যমে পিকিং কনভেনশন-এ দ্বিতীয় আফিম যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
১৮৬৬ – রাশিয়া সরকারিভাবে আলাস্কাকে মার্কিন যুক্তরাষ্ট্র-এর হাতে তুলে দেয়।
১৮৮৭ – জোহানেস ব্রামস বেহালাবাদক জোসেফ জোয়াকিম ও সেলোবাদক রবার্ট হাউসম্যান-এর জন্য রচিত তার ডাবল কনসার্টো-র প্রিমিয়ারে পরিচালনা করেন।
১৮৯৮ – মার্কিন যুক্তরাষ্ট্র স্পেন-এর কাছ থেকে পুয়ের্তো রিকো দখল করে।
১৯০০ – কাউন্ট বার্নহার্ড ফন বুলো জার্মানির চ্যান্সেলর হন।
১৯১০ – চীন-এর সাংহাই-এর খ্রিষ্টান ধর্মের যুব সমিতির উদ্যোগে চীন-এর প্রথম জাতীয় গেমসের উদ্বোধন হয়।
১৯১২ – ইতালি ও তুরস্কের ওসমানীয় খেলাফতের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯১২ – বুলগেরিয়া, সার্বিয়া, গ্রিস ও মন্টিনিগ্রো ওসমানীয় তুর্কী সেনাদের ওপর হামলা শুরু করার মাধ্যমে প্রথম বলকান যুদ্ধ শুরু করে।
১৯১২ – প্রথম বলকান যুদ্ধ: সার্বিয়ার রাজা প্রথম পিটার "সার্বীয় জনগণের প্রতি" ঘোষণা জারি করে যুদ্ধে যোগ দেন।
১৯১৪ – জার্মানিতে শোনস্ট্যাট অ্যাপোস্টলিক আন্দোলন প্রতিষ্ঠিত হয়।
১৯২১ – রুশ সোভিয়েত যুক্তরাষ্ট্রীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র-এর অংশ হিসেবে ক্রিমীয় স্বায়ত্তশাসিত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র গঠিত হয়।
১৯২২ – ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি (পরবর্তীতে কর্পোরেশন) একটি কনসোর্টিয়াম দ্বারা প্রতিষ্ঠিত হয়।
১৯২৯ – প্রিভি কাউন্সিলের বিচার বিভাগীয় কমিটি এডওয়ার্ডস বনাম কানাডা মামলায় কানাডার সুপ্রিম কোর্ট-কে অগ্রাহ্য করে রায় দেয় যে কানাডীয় আইন অনুযায়ী নারীরা "ব্যক্তি" হিসেবে বিবেচিত হবেন।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: সোভিয়েত ইউনিয়ন নাৎসি জার্মানির কাছ থেকে চেকোস্লোভাকিয়া মুক্ত করা শুরু করে।
১৯৪৪ – জার্মানির উলম-এ ফিল্ড মার্শাল এরভিন রোমেল-এর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।
১৯৪৫ – লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরিতে ক্লাউস ফুকস-এর কাছ থেকে সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক কর্মসূচি মার্কিন প্লুটোনিয়াম বোমার পরিকল্পনা লাভ করে।
১৯৪৫ – ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীর একটি দল মারিও ভার্গাস, মার্কোস পেরেজ হিমেনেজ ও কার্লোস ডেলগাডো চালবোর নেতৃত্বে রাষ্ট্রপতি ইসাইয়াস মেদিনা আঙ্গারিতার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটায়।
১৯৪৫ – আর্জেন্টিনার সামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদ হুয়ান পেরোন অভিনেত্রী এভা দুয়ার্তেকে বিয়ে করেন।
১৯৫৪ – টেক্সাস ইনস্ট্রুমেন্টস প্রথম ব্যাপকভাবে উৎপাদিত ট্রানজিস্টর রেডিও রিজেন্সি টিআর-১ ঘোষণা করে।
১৯৬৩ – কালো-সাদা প্যারিসের পথের বিড়াল ফেলিসেট মহাকাশে প্রেরিত প্রথম বিড়াল হয়ে ওঠে।
১৯৬৭ – রুশ মহাশূন্যযান ভেনেরা-৪ প্রথমবারের মতো শুক্রে নিরাপদে অবতরণ করে।
১৯৭১ – পাক-ভারত সীমান্ত থেকে উভয়পক্ষের সৈন্য প্রত্যাহারের জন্য মস্কোস্থ মার্কিন রাষ্ট্রদূতের প্রস্তাব।
১৯৭৩ – মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চা ও মেডিকেল টিম প্রেরণ করা হয়।
১৯৭৭ – জার্মান শরৎ: হান্স মার্টিন শ্লেয়ার অপহরণ এবং রেড আর্মি ফ্যাকশন (আরএএফ) কর্তৃক লুফথানসা ফ্লাইট ছিনতাইকে কেন্দ্র করে ঘটনাবলির সমাপ্তি ঘটে, যখন শ্লেয়ারকে হত্যা করা হয়।
১৯৭৮ – বিশ্বের প্রথম শিশু শিল্প জাদুঘরের ভিত্তিতে ইয়েরেভান-এ হেনরিক ইগিতিয়ান ন্যাশনাল সেন্টার ফর এস্থেটিকস উদ্বোধন করা হয়।
১৯৭৯ – ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) ফেডারেল লাইসেন্স ছাড়াই হোম স্যাটেলাইট আর্থ স্টেশন রাখার অনুমতি দিতে শুরু করে।
১৯৮৪ – আফ্রিকার মহা দেশে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় খরা দেখা দেয়। এ সব দেশের মধ্যে ইথিওপিয়ার দুর্যোগ সবচেয়ে গুরুতর। আফ্রিকার ৩৪টি দেশ সাংঘাতিক খরার শিকার হয় এবং ২৪টি দেশে অনাহার দেখা দেয়। কমপক্ষে এক কোটি লোক গৃহহারা হয়।
১৯৮৫ – দক্ষিণ আফ্রিকার বোথা সরকারের হাতে কৃষ্ণাঙ্গ কবি বেঞ্জামিন মালায়েস [২৮]-এর ফাঁসি হয়।
১৯৮৫ – চীন-এর প্রথম জাতীয় কিশোর-কিশোরী গেমস চীন-এর জেনযৌ শহরে সাফল্যজনকভাবে সমাপ্ত হয়।
১৯৮৯ – পূর্ব জার্মান কমিউনিস্ট পার্টির প্রধান এরিক হোনেকার ক্ষমতা হারান।
১৯৮৯ – স্পেস শাটল আটলান্টিস এসটিএস-৩৪ মিশনে বৃহস্পতি-অভিমুখী গ্যালিলিও মহাকাশ প্রোব মোতায়েনের জন্য উৎক্ষেপণ করা হয়।
১৯৯১ – আজারবাইজান-এর সুপ্রিম কাউন্সিল সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতার ঘোষণা গ্রহণ করে।
১৯৯২ – চীনা কমিউনিস্ট পার্টি চতুর্দশ কংগ্রেসে সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির প্রতি সমর্থন জানায়।
১৯৯২ – মারপাতি নুসান্তারা এয়ারলাইন্স ফ্লাইট ৫৬০১ ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার গারুত শহরের কাছে মাউন্ট পাপানদায়ান-এ বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত হয়।
১৯৯৫ – চীন-এর রাজধানী পেইচিং-এ চীন আর রাশিয়া দু’দেশের প্রতিনিধিদের মধ্যে দু’দেশের পশ্চিমাংশের সীমান্ত নির্ধারণ সংক্রান্ত চুক্তি অনুমোদন হয়।
১৯৯৮ – এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের পরিবেশ আর উন্নয়ন সম্মেলনের ষষ্ঠ বার্ষিক অধিবেশন চীন-এর গুয়েলিন শহরে সমাপ্ত হয়।
২০০১ – চীন-এর সাংহাই-এ এপেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই শীর্ষ সম্মেলনে অংশ গ্রহণকারী বিভিন্ন দেশের নেতাদের মধ্যে সন্ত্রাস দমন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা হয়। চীন-এর তৎকালীন প্রেসিডেন্ট চিয়াং ছে মিন এবং মার্কিন প্রেসিডেন্ট বুশ যথাক্রমে এই শীর্ষ সম্মেলনে ভাষণ দেন।
২০০২ – চীন-এর তথ্যকরণ নেত্রী গ্রুপ ‘ চীনের জাতীয় অর্থনীতি আর সমাজ উন্নয়নের পঞ্চম দশম পালা পরিকল্পনার তথ্যকরণ পরিকল্পনা’ প্রকাশিত হয়।
২০০৩ – বলিভীয় গ্যাস সংঘাত: বলিভিয়ার রাষ্ট্রপতি গোনসালো সানচেজ ডি লোজাদা পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছাড়েন।
২০০৭ – করাচিতে বোমা হামলা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর গাড়িবহরে আত্মঘাতী হামলায় ১৩৯ জন নিহত এবং ৪৫০ জন আহত হন।
২০১৯ – নাসার নভোচারী জেসিকা মায়ার ও ক্রিস্টিনা কচ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে প্রথম সর্ব-নারী স্পেসওয়াক সম্পন্ন করেন।
২০১৯ – চিলির রাজধানী সান্তিয়াগোতে দাঙ্গা তীব্র আকার ধারণ করে, শহরের ১৬৪টি মেট্রো স্টেশনের প্রায় সবকটিতে হামলার খবর পাওয়া যায়; রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিনেরা রাজধানীতে ১৫ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেন।
২০২০ – দীর্ঘ ৩০ বছর পর সৌদি ও ইরাকের মধ্যে স্থলসীমান্ত উন্মুক্ত করা হয়।
আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১৭৮৫ - টমাস লাভ পিকক, ইংরেজি ঔপন্যাসিক, কবি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা।
১৮০৪ - রাজা মংকুট, শ্যামদেশের (থাইল্যান্ডের) চক্রী রাজবংশের চতুর্থ রাজা ছিলেন।
১৮৫৪ - বিলি মারডক, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৮৫৯ - অঁরি বের্গসন, বিশিষ্ট ফরাসি দার্শনিক।
১৮৭৫ - লেন ব্রন্ড, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
১৮৯৪ - এইচ. এল. ডেভিস, মার্কিন ঔপনাসিক ও কবি।
১৮৯৮ - লট্টে লেনিয়া, অস্ট্রীয়-মার্কিন অভিনেত্রী।
১৯০২ - মিরিয়াম হপকিন্স, আমেরিকান অভিনেত্রী।
১৯০৫ - ফেলিক্স হওফোয়েত-বোদরি, আইভেরিয়ান রাজনীতিবিদ এবং প্রথম রাষ্ট্রপতি।
১৯০৬ - লেডি রাণু মুখোপাধ্যায়, শিল্প ও সাহিত্যজগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব।
১৯১৮ - পরিতোষ সেন, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী।
১৯১৯ - পিয়ের ট্রুডো, কানাডীয় রাজনীতিবিদ এবং কানাডার ১৫ তম প্রধানমন্ত্রী।
১৯২০ - মেলিনা মার্কুরি, গ্রিক অভিনেত্রী, গায়িকা ও রাজনীতিবিদ।
১৯২৫ - ইলা মিত্র, বাঙালি মহীয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেতা।
১৯২৬ - চাক বেরি, মার্কিন গায়ক, গীতিকার এবং রক এ্যান্ড রোল সংগীতের প্রবর্তক।
১৯২৬ - ক্লাউস কিন্স্কি, জার্মান অভিনেতা।
১৯২৭ - জর্জ সি. স্কট, মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
১৯৩৩ - আরউইন মার্ক জ্যাকবস, তড়িৎ প্রকৌশলী।
১৯৩৯ - লি হার্ভে অসওয়াল্ড, মার্কিন রাষ্ট্রপতি জন এফ. কেনেডির আততায়ী।
১৯৪০ - পরাণ বন্দ্যোপাধ্যায়, বাঙালি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
১৯৪৭ - সোমা দে, বাঙালি ভারতীয় অভিনেত্রী
১৯৫০ - ওম রাজেশ পুরি, ভারতীয় এবং ব্রিটিশ অভিনেতা।
১৯৫২ - রয় ডায়াস, শ্রীলঙ্কার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও কোচ।
১৯৫৬ - মার্টিনা নাভ্রাতিলোভা, বিখ্যাত আমেরিকান টেনিস খেলোয়াড় ও কোচ।
১৯৬১ - গ্ল্যাডস্টোন স্মল, সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৬৪ - শেখ রাসেল, শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র।
১৯৬৫ - জাকির নায়েক, ইসলামি পণ্ডিত ও গবেষক।
১৯৬৮ - স্টুয়ার্ট ল, অস্ট্রেলিয়ার ক্রিকেটার।
১৯৭৪ - আমিশ ত্রিপাঠি, জনপ্রিয় ভারতীয় লেখক
১৯৭৭ - কুনাল কাপুর, ভারতীয় অভিনেতা
১৯৭৮ - জ্যোতিকা সারাভানান, ভারতীয় তামিল অভিনেত্রী।
১৯৮০ - রূপাঞ্জনা মিত্র, বাঙালি ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী
১৯৮১ - নাথান হারিৎজ, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৮৪ - ফ্রিডা পিন্টো, ভারতীয় অভিনেত্রী এবং মডেল।
১৯৮৪ - এস্পারেন্জা স্পলডিং, আমেরিকান জ্যাজ বেসবাদক, সেল্লোবাদক এবং গায়ক।
১৯৮৭ - জ্যাক এফ্রন, আমেরিকান অভিনেতা এবং গায়ক।
১৯৯১ - জোহরান মামদানি, উগান্ডান ও মার্কিন রাজনীতিবিদ।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
১৬৭৮ - চিত্রশিল্পী ইয়াকপ ইয়োরদানস।
১৮৭১ - চার্লস ব্যাবেজ, ইংরেজ গণিতবিদ।
১৯১৪ - কবি আজিজুর রহমান।
১৯২৩ - মোহাম্মদ নজিবর রহমান, বাংলা ভাষার ঔপন্যাসিক।
১৯৩১ - টমাস আলভা এডিসন, মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী।
১৯৩৪ - সান্তিয়াগো রামোন ই কাহাল, স্পেনীয় রোগবিজ্ঞানী, কলাস্থানবিদ এবং স্নায়ুবিদ।
১৯৭৮ - রামোন মের্কাদের, স্পেনীয় সাংবাদিক, লিওন ট্রটস্কির হত্যাকারী।
১৯৮০ - দেবব্রত বিশ্বাস, রবীন্দ্রসঙ্গীত শিল্পী।
১৯৮৭ - মহেন্দ্রনাথ দত্ত, প্রকাশনা জগতের খ্যাতনামা ব্যক্তিত্ব।
১৯৯৩ - শহীদ ডাঃ মিজানুর রহমান ও মোঃ বোরহান উদ্দিন শাহাদাত।
২০০৪ - শঙ্কু মহারাজ প্রখ্যাত বাঙালি ভ্রমণ সাহিত্যিক।
২০০৫ - জনি হেইন্স, ইংরেজ ফুটবলার।
২০০৭ - লাকি ডুবে, দক্ষিণ আফ্রিকার একজন রেগে শিল্পী।
২০১৮ - আইয়ুব বাচ্চু, বাংলাদেশী সঙ্গীত শিল্পী।
২০২৪ - দেবকুমার বসু, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।
ডেল্টা টাইমস/সিআর/এমই