জাতীয়তাবাদী আইসিটি ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:

রাজনীতি

পাঁচ বছরে আইসিটি খাতের রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলারদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতকে ফ্যাসিবাদী প্রভাবমুক্ত করে আন্তর্জাতিক

2026-10-21T20:30:32+06:00
2026-10-21T20:30:32+06:00
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

পাঁচ বছরে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৮:৩০ পিএম   (ভিজিট : ৬)

পাঁচ বছরে আইসিটি খাতের রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলারদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতকে ফ্যাসিবাদী প্রভাবমুক্ত করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি এবং আগামী পাঁচ বছরের মধ্যে এ খাতের রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)।

এ লক্ষ্য সামনে রেখে ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। কমিটির সভাপতি হয়েছেন প্রকৌশলী রাফায়েল কবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী মো. মামুন অর রশিদ।

ফোরামের আট সদস্যের উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান। এ কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মাল্লিক এবং সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণার কথা জানায় এনআইসিটিএফ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ও সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ পেশাজীবীদের নিয়ে গঠিত এ কমিটি দেশের আইসিটি খাতের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছে সংগঠনটি।

ফোরামের উপদেষ্টা কমিটির সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মাল্লিক বলেন, দেশের আইসিটি খাতকে ফ্যাসিবাদী প্রভাবমুক্ত করে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনে কাজ করবে তাঁদের সংগঠন।

তিনি বলেন, “আমরা দেশের আইসিটি খাতকে ফ্যাসিবাদী প্রভাবমুক্ত করতে চাই এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে চাই। এর মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি শিল্প গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব হবে।”

মারুফ মাল্লিক আরও বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে আইসিটি খাতে প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তি উদ্যোক্তা ও দক্ষ জনবলের জন্য আরও সুযোগ তৈরি করা প্রয়োজন।

সফটওয়্যার, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা ও অন্যান্য প্রযুক্তিপণ্য রপ্তানির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ এবং বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে ভূমিকা রাখতে চায় ফোরামটি।

সংগঠনটির মতে, সেবার মান উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় প্রতিষ্ঠানগুলোর কাজের সুযোগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তিপণ্য ও সেবা রপ্তানি সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

ফোরামের নবনিযুক্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মামুন অর রশিদ বলেন, আগামী পাঁচ বছরে আইসিটি খাতের রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলারে উন্নীত করতে হলে রপ্তানিমুখী প্রযুক্তি ব্যবসার ধারাবাহিক প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ জোরদার করা প্রয়োজন।

তিনি আরও বলেন, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নকে উৎসাহিত করে এবং সুষ্ঠু প্রতিযোগিতার সুযোগ তৈরি করে—এমন নীতিগত পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বৈশ্বিক প্রযুক্তি বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

নবগঠিত কমিটি ফোরামের লক্ষ্য বাস্তবায়নে অগ্রাধিকার নির্ধারণ এবং সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।

প্রচলিত রপ্তানি খাতের বাইরে নতুন খাতের বিকাশ এবং অর্থনীতিতে প্রযুক্তিনির্ভর সেবার অবদান বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে আইসিটি খাতের রপ্তানি সম্প্রসারণের এ লক্ষ্য তুলে ধরেছে সংগঠনটি।










  এই ক্যাটেগরির আরো সংবাদ