কমিটি ঘোষণার আগেই সরগরম নিউ মার্কেট যুবদল, তৃণমূলের পছন্দ চঞ্চল

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

নিউ মার্কেট থানা যুবদলের নতুন কমিটি গঠনকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রত্যাশা বাড়ছে। সংগঠনের সভাপতি পদে

2026-10-20T16:57:37+06:00
2026-10-20T16:57:37+06:00
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

কমিটি ঘোষণার আগেই সরগরম নিউ মার্কেট যুবদল, তৃণমূলের পছন্দ চঞ্চল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:৫৭ পিএম   (ভিজিট : ০)
ফাইল ছবি

ফাইল ছবি

নিউ মার্কেট থানা যুবদলের নতুন কমিটি গঠনকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রত্যাশা বাড়ছে। সংগঠনের সভাপতি পদে সাবেক সেক্রেটারি কে এম চঞ্চলকে দেখতে চান নেতাকর্মীদের একটি অংশ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় কে এম চঞ্চল এর আগে নিউ মার্কেট থানা যুবদলের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। তার সমর্থকদের দাবি, সাংগঠনিক অভিজ্ঞতা, নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মাঠপর্যায়ের সক্রিয়তার কারণে তৃণমূলের অনেক নেতাকর্মীর কাছে তিনি পরিচিত মুখ।

তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, নতুন কমিটিতে এমন নেতৃত্ব আসা উচিত, যাদের সাংগঠনিক অভিজ্ঞতা আছে এবং দলের প্রয়োজনে মাঠে সক্রিয় থাকার সক্ষমতা রয়েছে। তাদের মতে, সাবেক সেক্রেটারি হিসেবে কে এম চঞ্চলের অভিজ্ঞতা সভাপতি পদে সংগঠনকে আরও শক্তিশালী করতে সহায়ক হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতাকর্মী বলেন, “কে এম চঞ্চল ভাই দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আছেন। তিনি আগে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। তাই আমরা তাকে এবার নিউ মার্কেট থানা যুবদলের সভাপতি হিসেবে দেখতে চাই।”

নেতাকর্মীদের দাবি, কমিটি গঠনের সময় ত্যাগী, পরীক্ষিত, সাংগঠনিকভাবে দক্ষ ও মাঠপর্যায়ে সক্রিয় নেতাদের মূল্যায়ন করা প্রয়োজন।

এখন দেখার বিষয়, তৃণমূলের এই প্রত্যাশা দলীয় সিদ্ধান্তে কতটা প্রতিফলিত হয় এবং কে এম চঞ্চলকে সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয় কি না। বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ